লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় তিনজন পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার পর, পাকিস্তান বুধবার (১২ আগস্ট) নৌপরিবহণ নিরাপত্তা নৌচলাচলের স্বাধীনতা রক্ষায় সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটকে সমর্থন করাতে প্রস্তুত বলে ঘোষণা করেছে।

পাকিস্তান পররাষ্ট্র দপ্তরের (এফও) মুখপাত্র তাহির আন্দ্রাবি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "আমরা আন্তর্জাতিক আইনের অধীনে আন্তর্জাতিক জলপথে নৌচলাচলের স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তাকে সমর্থন করি। পাকিস্তান এই জোটের একটি স্বাক্ষরকারী দেশ এবং এর যৌথ ঘোষণাপত্র মেনে চলে। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং সামুদ্রিক যান চলাচলের সুরক্ষা নিশ্চিত করতে এই যৌথ ঘোষণাপত্রটি কার্যকর করার ক্ষেত্রে আমরা সৌদি আরব এবং জোটের অন্যান্য অংশীদারদের সহায়তা করতে প্রস্তুত ইচ্ছুক।"

মঙ্গলবার বাব আল-মানদেব প্রণালীতে খাদ্যসামগ্রী বহনকারী একটি বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলায় ছয়জন নিহত ১০ জন আহত হওয়ার পর এই বিবৃতিটি আসে। নিহত চারজন নাবিকের মধ্যে তিনজন পাকিস্তানি একজন ইন্দোনেশীয়। এছাড়া ইয়েমেন সশস্ত্র বাহিনীর দুজন সদস্যও নিহত হয়। এগারোজন পাকিস্তানি ইন্দোনেশীয় নাবিককেও উদ্ধার করা হয়েছে।

আন্দ্রাবি বলেন, এই ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পাকিস্তান সৌদি কর্তৃপক্ষ এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ

তিনি বলেন, “একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। ধরনের হামলা নিরীহ মানুষের জীবন বিপন্ন করে, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটায় এবং লোহিত সাগরে নৌচলাচলের স্বাধীনতা, সামুদ্রিক নিরাপত্তা বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

মুখপাত্র জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহত পাকিস্তানি নাগরিকদের মরদেহ উদ্ধার দেশে ফেরত পাঠানো এবং আহত এক পাকিস্তানি নাগরিককে চিকিৎসা সহায়তা প্রদানের প্রচেষ্টা চলছে।

এক্সপ্রেস ট্রিবিউন