কেরালার নাম পরিবর্তন করে ‘কেরালম’ রাখার বিল রাজ্যসভায় পাস হলো।

বুধবার (১২ আগস্ট) কেরালার রাজ্যসভায় তুমুল হট্টগোলের মধ্যে কণ্ঠ ভোটে দক্ষিণের এই রাজ্যটির নাম পরিবর্তনের সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন করে ‘কেরালম’ বিলটি পাস করেছে।

মঙ্গলবার লোকসভা কোনো আলোচনা ছাড়াই বিলটি পাস করে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষে আইনটি উত্থাপন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, “একটি রাজ্যের নাম পরিবর্তন করা মানে শুধু তার নাম পরিবর্তন করা বা একটি ভৌগোলিক এলাকার নাম পরিবর্তন করে ‘কেরালম’ রাখা নয়। অবশ্যই সেটাও বটে, কিন্তু মালয়ালম ভাষায় ‘কেরালম’ কেরালার সংস্কৃতি, সভ্যতা এবং আবেগের প্রতিনিধিত্ব করে। তাই, কেরালার নাম ‘কেরালম’ রাখাটা আমাদের সকলের, সকল ভারতীয়ের জন্য গর্ব, সম্মান এবং আত্মমর্যাদার বিষয়।”

এই বিলটি সংবিধানের প্রথম তফসিল সংশোধন করে দক্ষিণের এই রাজ্যটির নাম পরিবর্তন করে “কেরালম” করার প্রস্তাব করে।

হিন্দুস্তান টাইমস