লোকচক্ষুর আড়ালে থাকা তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদা মঙ্গলবার (১৭ নভেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিরল সফর করেছেন।
তালেবান
আন্দোলনের কেন্দ্রস্থল দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে অবস্থান
করা আখুনজাদা পাঁচ বছরেরও বেশি
সময় ধরে ডিক্রি বা
আদেশের মাধ্যমে দেশ শাসন করছেন।
সরকারি
লাইভ অডিও সম্প্রচারে শোনা যায়, কাবুল বিশ্ববিদ্যালয়ে
দেওয়া বক্তব্যে আখুনজাদা বলেন, “মানুষের মনে সর্বোচ্চ নেতার
প্রতি ভালোবাসা তৈরি করুন, যাতে
তারা তার আদেশগুলো মেনে
চলে এবং অনুসরণ করে।”
এক দশক আগে তালেবানের
নেতৃত্বের দায়িত্ব পাওয়া আখুনজাদা সাম্প্রতিক বছরগুলোতে খুব কমই কাবুলে
এসেছেন।
ইসলামি
আইনের কঠোর ব্যাখ্যার ওপর
ভিত্তি করে তার জারি
করা আদেশগুলোর প্রভাব নিয়ে আয়োজিত একটি
সম্মেলনে তার উপস্থিতিকে কেন্দ্র
করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি
বলেন, “এখন যেহেতু ইসলামের
বিজয় হয়েছে, একটি ইসলামি শাসনব্যবস্থা
প্রতিষ্ঠিত হয়েছে এবং ‘ইসলামিক আমিরাত’
(তালেবান শাসিত আফগানিস্তান) ক্ষমতায় রয়েছে—তাই আফগানিস্তানের এই
‘ইসলামিক আমিরাত’-এর প্রকৃত রূপ
সম্পর্কে মানুষকে বোঝানো অত্যন্ত জরুরি।”
এএফপি-র সাংবাদিকরা দেখেছেন,
কাবুল বিশ্ববিদ্যালয়ের চারপাশের ভবনগুলোর ছাদে স্নাইপার মোতায়েন
করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে রয়েছে ডজনখানেক হামভি (সামরিক যান) এবং পুরো
এলাকায় গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করছেন।
বিশ্ববিদ্যালয়ের
কর্মী ও শিক্ষার্থীরা এএফপি-কে জানিয়েছেন, রবিবার
থেকে কাবুল বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।
এছাড়া স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
উচ্চশিক্ষা
মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, সম্মেলনে হাজার হাজার মানুষের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তা ও ধর্মীয় পণ্ডিতরা
উপস্থিত ছিলেন।
আখুনজাদা
পৌঁছানোর আগে উপস্থিত ব্যক্তিদের
একে অপরের হাত ধরে সর্বোচ্চ
নেতার প্রতি নতুন করে আনুগত্যের শপথ নিতে বলা হয়।
৬০ থেকে ৭০ বছর
বয়সী বলে ধারণা করা
আখুনজাদা সাধারণত সরকারের মাধ্যমে অডিও বার্তায় জনগণের উদ্দেশ্যে
বক্তব্য দেন।
কর্তৃপক্ষ
তার কেবল একটি ছবিই
প্রকাশ করেছে—যেখানে তাকে ধূসর দাড়ি
ও সাদা পাগড়ি পরিহিত
অবস্থায় দেখা যায়। ছবিটি
দুই দশকেরও বেশি সময় আগে
তোলা হয়েছিল। নিযুক্ত হওয়ার আগে আখুনজাদা তুলনামূলকভাবে
অপরিচিত ছিলেন এবং ২০২১ সালে
মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে তালেবানের
যে সশস্ত্র লড়াই ছিল, তাতে
তাঁর বড় কোনো ভূমিকা
ছিল না।
সর্বোচ্চ
নেতা এবং তালেবানের শীর্ষ
কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্যের গুঞ্জনগুলো সাধারণত চেপে রাখা হয়,
কারণ সরকার একটি ঐক্যবদ্ধ ভাবমূর্তি
তুলে ধরতে চায়।
কাবুলে
আখুনজাদা বলেন, "শরিয়াহ (ইসলামি আইন) বাস্তবায়নের মাধ্যমে
মুসলমানদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি
প্রতিষ্ঠিত হবে।"
জাতিসংঘের
তথ্য অনুযায়ী, ২০২১ সালের পর
তালেবান সরকারের বিরোধিতার জন্য যেসব ছোট
ছোট সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে, সেগুলোকে
সরকারের নিয়ন্ত্রণের জন্য বড় কোনো
চ্যালেঞ্জ বলে মনে করা
হয় না।
আখুনজাদার
মতে, নারীদের সাধারণত বাড়িতেই থাকা উচিত। এছাড়া,
১২ বছরের বেশি বয়সী মেয়েদের
শিক্ষার ওপরও নিষেধাজ্ঞা আরোপ
করা হয়েছে।
মঙ্গলবার
সর্বোচ্চ নেতা বলেন, "আধুনিক
শিক্ষার চেয়ে ধর্মীয় শিক্ষা
অনেক বেশি গুরুত্বপূর্ণ।"
নারীদের
ওপর নিপীড়ন চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি
পরোয়ানা জারি করেছে।
তবে
তালেবান আন্দোলনের অনেক নেতার বিপরীতে,
আখুন্দজাদার নাম জাতিসংঘের নিষেধাজ্ঞার
তালিকায় নেই।
এএফপি