নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রস্তাবিত নয়াদিল্লি সফর দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়ের ওপর আলোকপাত করবে বলে জানিয়েছে ভারত। বর্তমানে উভয় দেশ এই সফরের তারিখ ও আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
মার্চে দায়িত্ব
গ্রহণের পর এটিই হবে
নেপালের প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক ভারত সফর।
সফরটি
নভেম্বরের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হতে পারে বলে
ধারণা করা হচ্ছে; সম্ভাব্য
তারিখ হিসেবে ২২ থেকে ২৫
নভেম্বরের কথা শোনা যাচ্ছে।
তবে কোনো পক্ষই এখনো
আনুষ্ঠানিকভাবে সফরের সময়সূচি ঘোষণা করেনি।
মঙ্গলবার (১০
নভেম্বর) ভারতীয় পররাষ্ট্র
মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা নেপালের প্রধানমন্ত্রীকে
ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। সফরটি নিয়ে উভয় পক্ষের
মধ্যে আলোচনা চলছে।”
দুই
প্রতিবেশী দেশের সম্পর্ককে একটি বিস্তৃত ও
বিশেষ অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করে জয়সওয়াল জানান,
প্রধানমন্ত্রীর সফরের সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট
সব বিষয়ে আলোচনা হবে।
তিনি
বলেন, “নেপালের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পুরো পরিসর নিয়ে
আলোচনা হবে। এটি একটি
বিস্তৃত অংশীদারিত্ব। এটি অত্যন্ত বিশেষ
একটি অংশীদারিত্ব, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ই আলোচনার
টেবিলে থাকবে।”
নেপালের
পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর
রাইয়ের আমন্ত্রণে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি
৪-৫ নভেম্বর কাঠমান্ডু
সফর করেন। সফরের সময় তিনি অমৃত
বাহাদুর রাইয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। এছাড়া
তিনি পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং সরকারের অন্যান্য
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
তিনি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন এবং ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তাকে
ভারত সফরের আমন্ত্রণ পৌঁছে দেন।
উভয়
পক্ষ প্রধানমন্ত্রীর এই সফরের সম্ভাব্য
ফলাফল ও বিভিন্ন উদ্যোগ
নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে রয়েছে
বাণিজ্য, জ্বালানি, জলবিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, উন্নয়ন অংশীদারিত্ব এবং সীমান্ত ব্যবস্থাপনার
মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা।
প্রধানমন্ত্রী
শাহ ও নরেন্দ্র মোদির
মধ্যকার আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ
বিষয় উঠে আসার সম্ভাবনা
রয়েছে। ২৬ আগস্ট ভোতেকোশি-রাসুওয়া করিডোরে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও
পুনর্বাসনের জন্য নেপাল ভারতের
কাছে প্রায় ২ বিলিয়ন ডলার
সহায়তা প্রত্যাশা করছে। এই সহায়তার মধ্যে
নমনীয় শর্তে ঋণ এবং অনুদান
অন্তর্ভুক্ত থাকতে পারে বলে মনে
করা হচ্ছে।
কাঠমান্ডু
তাদের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর জন্য অতিরিক্ত আকাশপথ
(এয়ার-এন্ট্রি রুট), দীর্ঘ বিলম্বিত পঞ্চেশ্বর বহুমুখী প্রকল্পের অগ্রগতি, বাণিজ্য ও ট্রানজিট ব্যবস্থার
উন্নয়ন এবং কালাপানি, লিম্পিয়াধুরা
ও সুস্তা সংক্রান্ত দীর্ঘদিনের সীমান্ত বিরোধের সমাধানের বিষয়েও আগ্রহী।
এছাড়া
জ্বালানি সহযোগিতা, আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন, জলবিদ্যুৎ উন্নয়ন এবং নেপালে ভারতের
অর্থায়নে পরিচালিত অবকাঠামো প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
ভারত
নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং অন্যতম প্রধান
উন্নয়ন সহযোগী। দেশ দুটির মধ্যে
উন্মুক্ত সীমান্ত রয়েছে এবং তাদের মধ্যে
ঐতিহাসিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও জনগণের সঙ্গে
জনগণের গভীর সম্পর্ক বিদ্যমান।
তাদের এই অংশীদারিত্ব বাণিজ্য,
নিরাপত্তা, পানিসম্পদ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং উন্নয়ন সহায়তার
মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।
শাহের
এই সফর নেপালের নতুন
সরকারের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থা পর্যালোচনা করার এবং সহযোগিতা
আরও গভীর করার উপায়
খুঁজে বের করার সুযোগ
তৈরি করবে।
কাঠমান্ডু পোস্ট