চলতি সপ্তাহে পাকিস্তানের লাহোরে বায়ুর মান খারাপ হওয়ার জন্য প্রতিবেশী দেশ ভারত থেকে ভেসে আসা দূষণকে দায়ী করেছে পাকিস্তান। ভারতে দীপাবলি উৎসব উপলক্ষে ফাটানো আতশবাজির ধোঁয়া দেশটির উত্তরাঞ্চলের বড় একটি অংশকে বিষাক্ত ধোঁয়াশায় (স্মগ) ঢেকে ফেলেছে।
মঙ্গলবার
সুইস সংস্থা ‘আইকিউএয়ার’ -এর তালিকায় বিশ্বের
সবচেয়ে দূষিত বড় শহরগুলোর মধ্যে
শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর।
সেখানে বায়ুর মান সূচক ছিল
২৬৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’
হিসেবে গণ্য হয়।
আইকিউএয়ার
জানিয়েছে, শহরটিতে পিএম২.৫—অর্থাৎ বাতাসে
ভাসমান অত্যন্ত ক্ষুদ্র ক্ষতিকারক কণা, যা ফুসফুসের
গভীরে প্রবেশ করতে পারে—তার
মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকার তুলনায় ৩৭.২ গুণ
বেশি ছিল।
পাকিস্তানের
পাঞ্জাব প্রদেশের পরিবেশ সুরক্ষা মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, দীপাবলির পর ভারত থেকে
আসা মৃদু বাতাস ও
বায়ুপ্রবাহের মাধ্যমে দূষক পদার্থগুলো এই
অঞ্চলে প্রবেশ করেছে।
তিনি
বলেন, “তবে আবহাওয়া পরিস্থিতির
উন্নতি এবং বাতাসের দিক
পরিবর্তনের সঙ্গে সঙ্গে দুপুরের পর থেকে বায়ুদূষণ
ধীরে ধীরে কমে আসবে
বলে আশা করা হচ্ছে।”
এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে ভারতের
পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
মঙ্গলবার
আইকিউএয়ারের তালিকায় দিল্লি বিশ্বের দ্বিতীয় দূষিত বড় শহর হিসেবে
উঠে এসেছে, যেখানে বায়ুর মান সূচক ছিল
১৮৮। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, আগের
দিন দিল্লির বাতাসে পিএম২.৫ কণার প্রায়
৫৫ শতাংশের জন্যই দায়ী ছিল আতশবাজি।
সীমানার
উভয় পাশেই শীতকালীন দূষণের অন্যতম প্রধান কারণ হলো যানবাহনের
ধোঁয়া, নির্মাণকাজের ধুলো এবং ফসলের
অবশিষ্টাংশ পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া।
এর আগে ২০২৪ সালেও
পাকিস্তান তাদের বিষাক্ত বাতাসের জন্য ভারতের পাঞ্জাবে
ফসলের অবশিষ্টাংশ পোড়ানোকে দায়ী করেছিল। তবে
সে সময় ভারতের আবহাওয়া
দপ্তরের কর্মকর্তারা জানিয়েছিলেন, বাতাসের দিক অনুযায়ী বায়ুপ্রবাহ
আসলে পাকিস্তান থেকে ভারতের দিকে
আসছিল।
ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা
পার্টি (বিজেপি) এই মাসে দিল্লির
বায়ুর মান খারাপ হওয়ার
জন্য ভারতের পাঞ্জাবে—যেখানে একটি বিরোধী দল
ক্ষমতায় রয়েছে—ফসলের অবশিষ্টাংশ পোড়ানোকে দায়ী করেছে। স্থানীয়
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীপাবলির দিন, অর্থাৎ রবিবার,
ওই রাজ্যে ফসলের জমিতে আগুন লাগানোর ঘটনা
সাত গুণ বেড়ে গিয়েছিল।
তবে ভারতের পাঞ্জাব রাজ্য সরকারের ভাষ্যমতে, আগের বছরগুলোর তুলনায়
ফসল কাটার অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা কমেছে।
রয়টার্স