প্রতিরক্ষা উৎপাদন ও সক্ষমতার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তান, কাতার, তুরস্ক ও ইন্দোনেশিয়া বুধবার (২১ অক্টোবর) একটি বহুপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।
কাতারে
আয়োজিত এক অনুষ্ঠানে চার
দেশের মন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর
করেন। পাকিস্তানের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অনুষ্ঠানে
প্রতিনিধিত্ব করেন।
খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ‘বদর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং’ (এমওইউ) বা সমঝোতা স্মারক নিয়ে বলেন, “পাকিস্তান তার বিশ্বস্ত অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। এই সমঝোতা স্মারকটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখার ক্ষেত্রে ইসলামাবাদের অভিন্ন অঙ্গীকারকে প্রতিফলিত করে।”
তিনি
আরও বলেন, “আমরা সংশ্লিষ্ট আন্তর্জাতিক
ও জাতীয় আইন-কানুন মেনে,
নিজ নিজ প্রতিরক্ষা শিল্পের
পারস্পরিক শক্তিগুলোকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীলতা
অর্জন, শিল্পগত সহযোগিতা, যৌথ উৎপাদন এবং
প্রযুক্তি হস্তান্তরের সুযোগগুলো অন্বেষণ করতে আগ্রহী।”
বিবৃতিতে
আরও বলা হয়েছে, “এই
অংশীদারিত্বের মাধ্যমে আমরা যৌথ গবেষণা
ও উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময় এবং শিল্প সক্ষমতা
বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতাকে আরও এগিয়ে নিতে
চাই।”
ডন