বাংলাদেশ সরকারদেশের গ্যাসের চাহিদা মেটাতে দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে। ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে এসব এলএনজি কিনতে যুক্তরাষ্ট্রের গানভর ইউএসএ এলএলসির সঙ্গে চুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এ ছাড়া ২০২৬ সালের
জন্য হংকংয়ের ঝেনইউ শিপিং কোম্পানি, মালয়েশিয়ার পেট্রোনাস এলএনজি, চীনের চায়না রানজে হোল্ডিংস গ্রুপ এবং যুক্তরাষ্ট্রের ডারাব
ইনকরপোরেটেড থেকে মোট ৮
কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সরকারি
ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজ বুধবারের (১২ আগস্ট) সভায় এসব
প্রস্তাব অনুমোদন করা হয়।
অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরীর
সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা অনুষ্ঠিত
হয়। এর আগে অর্থনৈতিক
বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এলএনজি আমদানির
প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও
খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবগুলো দেওয়া
হয়েছে।
জ্বালানি
ও খনিজ সম্পদ বিভাগের
প্রস্তাব অনুযায়ী, গানভর ইউএসএ এলএলসির কাছ থেকে ২০২৬
থেকে ২০৩৮ সাল পর্যন্ত
মোট ১১৭ কার্গো এলএনজি
কেনার পরিকল্পনা করা হয়েছে। এর
মধ্যে ২০২৬ সালে পাঁচ
কার্গো, ২০২৭ সালে ছয়
কার্গো এবং ২০২৮ সালে
ছয় কার্গো কেনার প্রস্তাব রয়েছে। এসব কার্গোর দাম
নির্ধারণ করা হবে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দামের সঙ্গে প্রতি এমএমবিটিইউতে শূন্য দশমিক শূন্য ৮৭৫ মার্কিন ডলার
যোগ করে। একই প্রস্তাবে
২০২৯ থেকে ২০৩৮ সাল
পর্যন্ত প্রতিবছর ১০ কার্গো করে
এলএনজি কেনার কথা বলা হয়েছে।
বাসস