বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত ২০-২২ সেপ্টেম্বর এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় এয়ার
কমডোর মোহাম্মদ সহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫ সদস্যের প্রতিনিধি
দল এবং ব্রিগেডিয়ার জেনারেল
শেন এস. ভেসেলি - এর
নেতৃত্বে প্যাসাফ এবং ওরেগন এয়ার
ন্যাশনাল গার্ডের ১৮ সদস্যের প্রতিনিধি
দল অংশগ্রহণ করে। এসময়, পেশাগত
সহযোগিতা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার
বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়
করা হয়।
মার্কিন
প্রতিনিধি দল বাংলাদেশ বিমান
বাহিনীর ১৩৩ এয়ার ট্রান্সপোর্ট
ইউনিট পরিদর্শন করে।