গত বছর বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো জনসম্মুখে আত্মপ্রকাশের পর - এই প্রথম সামরিক মহড়ায় অংশ নিয়েছে চীনের তৈরি ওয়াই-৯ ডুবোজাহাজ-বিধ্বংসী টহল বিমান। এর একটি উন্নত সংস্করণও প্রথমবারের মতো জনসমক্ষে এসেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এতে নতুন ডুবোজাহাজ-বিধ্বংসী বিমানটিকে অপারেশনাল প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে ইংগিত পাওয়া যায় এবং এটি প্রাথমিক যুদ্ধ সক্ষমতা অর্জন করেছে। এর উন্নত রাডার এবং ম্যাগনেটিক অ্যানোমালি ডিটেক্টর (ম্যাড) এর অনুসন্ধান, আক্রমণ এবং টিকে থাকার ক্ষমতা বাড়িয়েছে।
চায়না
মিলিটারি অনলাইন মঙ্গলবার (১৪ জুলাই) একটি নৌ বিমান রেজিমেন্টের
সাথে যুক্ত ওয়াই-৯ ডুবোজাহাজ-বিধ্বংসী
টহল বিমানের ছবি প্রকাশ করে,
যা একটি ফ্লাইট প্রশিক্ষণ
অনুশীলনের সময় আকাশে উড়ছিল।
এই বিমান ২০২৫ সালের ৩
সেপ্টেম্বরের বিজয় দিবসের কুচকাওয়াজে প্রথম প্রদর্শিত হয়।
বুধবার (১৫
জুলাই) সাউথ সি ফ্লিটের অফিসিয়াল
উইচ্যাট অ্যাকাউন্ট থেকে প্রকাশিত আরেকটি
ছবিতে ২০২৫ সালের বিজয়
দিবসের সামরিক কুচকাওয়াজে প্রথম প্রদর্শিত মডেলের তুলনায় ওয়াই-৯ এর একটি
উন্নত সংস্করণ দেখানো হয়েছে।
চীনের
সামরিক বিশেষজ্ঞ ঝাং জুনশে বৃহস্পতিবার
গ্লোবাল টাইমসকে বলেন, দৃশ্যত, বিমানটির নাকের নিচে একটি নতুন
অ্যাক্টিভ ফেজড-অ্যারে রাডার
লাগানো আছে বলে মনে
হচ্ছে, যা বিজয় দিবসের
সামরিক কুচকাওয়াজে প্রথম প্রদর্শিত সংস্করণের চেয়ে বিস্তৃত কভারেজ, বৃহত্তর স্ক্যানিং পরিসীমা এবং দীর্ঘতর সনাক্তকরণ
দূরত্ব প্রদান করতে পারে।
ঝাং-এর মতে, ওয়াই-৮ ডুবোজাহাজ-বিধ্বংসী
টহল বিমানের তুলনায় ওয়াই-৯ ডুবোজাহাজ-বিধ্বংসী
টহল বিমানের পাল্লা এবং যুদ্ধক্ষেত্রের পরিধি
আরও বাড়ানো হয়েছে। এর বর্ধিত টেকঅফ
ওজন এবং দীর্ঘতর কার্যক্ষমতার
ফলে এটি ডুবোজাহাজ-বিধ্বংসী
যুদ্ধের সামগ্রিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।
বিমানটির
লেজে একটি নতুন এমএডি
স্থাপন করা হয়েছে বলে
মনে হচ্ছে। ঝাং বলেন, নতুন
এমএডিটি আকারে ছোট হওয়ায় এটি
ধাতব অংশ থেকে উৎপন্ন
চৌম্বক ক্ষেত্রের প্রতিবন্ধকতা কমায়, ফলে এর রক্ষণাবেক্ষণ
সহজ হয় এবং শনাক্তকরণের
পাল্লা আরও বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞ
ব্যাখ্যা করে বলেন, এছাড়াও, বিমানের মূল কাঠামোর মধ্যভাগের
উভয় পাশে বিপুল সংখ্যক
সোনোবুয় সাজানো রয়েছে, যা একটি একক
অভিযানে বিভিন্ন ধরনের একশটি পর্যন্ত বুয় মোতায়েন করতে
সক্ষম। এটি কয়েক শত
কিলোমিটার জুড়ে
একটি ডুবো শ্রবণ নেটওয়ার্ক
তৈরি করে এবং এতে পানির
নিচে থাকা লক্ষ্যবস্তু শনাক্ত
করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
গ্লোবাল টাইমস