পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নের জন্য ওয়াশিংটনের নেওয়া সিদ্ধান্তে প্রতিবেশী দেশ ভারতে ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে। দেশটির প্রশ্ন, ইরানকে পারমাণবিক কর্মসূচির কারণে যেখানে যুক্তরাষ্ট্র কঠোর চাপে রেখেছে, সেখানে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানকে কেন শক্তিশালী করা হচ্ছে?
৬৮৬
মিলিয়ন ডলারের এই সামরিক আধুনিকায়ন
প্যাকেজে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত না থাকলেও, বিশ্লেষকদের
মতে, যুদ্ধবিমানগুলোর নেভিগেশন, যোগাযোগ ব্যবস্থা এবং টিকে থাকার
সক্ষমতা উন্নত করা হলে তা
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পারমাণবিক আঘাত হানার সক্ষমতা
আরও বাড়িয়ে তুলবে।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ‘ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি’ কর্তৃক অনুমোদিত এই প্যাকেজের আওতায়
পাকিস্তানের এফ-১৬ বিমানগুলোর
এভিওনিক্স (বিমান ইলেকট্রনিক্স), ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম এবং সংশ্লিষ্ট অন্যান্য
প্রযুক্তি উন্নত করা হবে। এর
ফলে পাকিস্তানের প্রায় ৭০টি এফ-১৬
যুদ্ধবিমানের কার্যকর আয়ুষ্কাল ২০৪০ সাল পর্যন্ত
বৃদ্ধি পাবে।
নয়াদিল্লিভিত্তিক
থিঙ্কট্যাঙ্ক ‘ইন্ডিক রিসার্চার্স ফোরাম’-এর বিশ্লেষক শ্রীনিবাসন
বালাকৃষ্ণান বলেন, “এই আধুনিকায়নের মাধ্যমে
পাকিস্তানকে নতুন কোনো পারমাণবিক
বোমা দেওয়া হচ্ছে না ঠিকই, তবে
এটি এমন সব প্ল্যাটফর্মকে
আরও কার্যকর ও আধুনিক করে
তুলছে, যেগুলোকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই পাকিস্তানের পারমাণবিক
অস্ত্র ‘বহনকারী মাধ্যম’ হিসেবে চিহ্নিত করে আসছে।”
তিনি
আরও বলেন, “ভারত এখানে স্পষ্টতই
একটি দ্বিমুখী নীতি দেখতে পাচ্ছে।
একদিকে ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচির কারণে—যে কর্মসূচি থেকে
এখনো কোনো অস্ত্র তৈরি
হয়নি—যুক্তরাষ্ট্র তীব্র চাপের মুখে রেখেছে; অন্যদিকে,
তারা পাকিস্তানের এফ-১৬ বহরকে
কেবল টিকিয়েই রাখছে না, বরং সেগুলোকে
আধুনিকায়নও করছে। অথচ এই বিমানগুলো
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং
এগুলো মূলত ভারতের বিরুদ্ধেই
ব্যবহারের জন্য প্রস্তুত রাখা
হয়েছে।”
ভারত
ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। দুই
দেশের মধ্যে ‘মেজর ডিফেন্স পার্টনারশিপ’
(প্রধান প্রতিরক্ষা অংশীদারিত্ব)-এর আওতায় ২০২৫
সালের জন্য একটি উন্নত
কাঠামো তৈরি করা হয়েছে
এবং বেশ কয়েকটি যৌথ
সামরিক মহড়াও অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি,
ভারত যুক্তরাষ্ট্র থেকে গুরুত্বপূর্ণ সামরিক
সরঞ্জাম কেনার জন্য অর্ডার দিয়েছে
অথবা কেনার অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে—জাভেলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, জিই এফ৪০৪ এয়ারক্রাফট
ইঞ্জিন, অ্যাপাচি হেলিকপ্টার এবং সি-১৩০জে
হারকিউলিস পরিবহন বিমান। ভারসাম্য বদলাবে না
ওয়াশিংটন
এই আপগ্রেড প্যাকেজটিকে পাকিস্তানের সাথে সন্ত্রাসবিরোধী সহযোগিতা
বজায় রাখার একটি উপায় হিসেবে
তুলে ধরেছে; তাদের মতে, এর মাধ্যমে
আঞ্চলিক সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে
না।
গত ডিসেম্বরে কংগ্রেসের কাছে পাঠানো এক
মেমোতে ডিএসসিএ জানিয়েছে
যে, এই আপগ্রেডপাকিস্তানকে সন্ত্রাসবিরোধী অভিযানে
মার্কিন বাহিনীর পাশাপাশি কাজ করার সক্ষমতা
বজায় রাখতে, যুদ্ধবিমানগুলোর আয়ুষ্কাল বাড়াতে এবং উড্ডয়ন নিরাপত্তা
সংক্রান্ত উদ্বেগ নিরসনে সহায়তা করবে।
সংস্থাটি
বলেছে, “এই সরঞ্জাম ও
সহায়তা বিক্রির প্রস্তাবটি অঞ্চলের মৌলিক সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আনবে
না।”
এরপরও
সিদ্ধান্তটি ভারতীয় নিরপত্তা মহলে উদ্বেগ বাড়িয়ে চলেছে।
বালকৃষ্ণান
বলেন, “পার্থক্যটি অত্যন্ত স্পষ্ট: একটি দেশকে সক্ষমতা
অর্জনের চেষ্টার জন্য শাস্তি দেওয়া
হচ্ছে, অথচ অন্য একটি
দেশ—যা দীর্ঘদিনের পারমাণবিক
শক্তিধর রাষ্ট্র—তারা তাদের যুদ্ধবিমানগুলোর
আয়ুষ্কাল বাড়ানোর জন্য আপগ্রেড সুবিধা
পাচ্ছে।”
আসন্ন
হুমকি
বালকৃষ্ণান
বলেন, যুক্তরাষ্ট্রের প্যাকেজটি এফ-১৬ যুদ্ধবিমানগুলোর
টিকে থাকার সক্ষমতা, পরিস্থিতি সম্পর্কে সচেতনতা এবং নিখুঁত নেভিগেশন
ব্যবস্থাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। তিনি বলেন, “ব্যবহারিক
দিক থেকে এটি দ্বৈত
সক্ষমতাসম্পন্ন বিমানবহরকে যুদ্ধপ্রস্তুত রাখে এবং সেগুলোকে
প্রতিহত করা আরও কঠিন
করে তোলে; ফলে ভারতের বিরুদ্ধে
পাকিস্তানের আকাশপথে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা জোরদার হয়—এমনকি পারমাণবিক
ওয়ারহেডগুলোর কোনো পরিবর্তন না
হলেও।”
তিনি
উল্লেখ করেন যে, ১৯৯০-এর দশকের শুরু
থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন মূল্যায়নে এই সিদ্ধান্তে উপনীত
হওয়া গিয়েছিল যে, পাকিস্তান তাদের
এফ-১৬ যুদ্ধবিমানগুলোকে পারমাণবিক
অস্ত্র বহনের উপযোগী করে গড়ে তুলেছে।
তবে, ভারতীয়
বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল গুরচরণ
সিং বেদি বলেন, এই
প্যাকেজের অন্তর্ভুক্ত বিমানগুলোর সাথে নতুন কোনো
পারমাণবিক অস্ত্র বা বিশেষভাবে পারমাণবিক
অস্ত্র বহনের জন্য তৈরি কোনো
সরঞ্জাম যুক্ত নেই; “তাই, এটি এককভাবে
পাকিস্তানের পারমাণবিক বোমা নিক্ষেপের সক্ষমতাকে
উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে না।”
তিনি
আরও বলেন, “তবে, উন্নত টিকে
থাকার সক্ষমতা, পরিস্থিতির ওপর ভালো ধারণা
এবং জ্যামিং-প্রতিরোধী যোগাযোগ ব্যবস্থা—এই বিষয়গুলো কোনো
সংকটকালীন মুহূর্তে বিদ্যমান বিমান-ভিত্তিক পারমাণবিক অস্ত্র নিক্ষেপের ব্যবস্থাকে আরও কার্যকর বা
বিশ্বাসযোগ্য করে তুলতে পারে।”
বিশেষজ্ঞদের
মতে, এই বিষয়টি ভারতের
জন্য অস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং শক্তিশালী প্রতিরক্ষা
ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়াকে
ত্বরান্বিত করার প্রয়োজনীয়তাকে সামনে
নিয়ে এসেছে।
রিপোর্ট: বিমান
মুখার্জি
সাউথ চায়না মর্নিং পোস্ট, ইংরেজি থেকে অনুবাদ