হরমুজ প্রণালীতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিবাদে ভারত মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে ইরানের জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাবিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে এই হামলার খবর পাওয়ার পর তারা রাজধানীতে অবস্থিত ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনকেকঠোর প্রতিবাদজানাতে তলব করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজ দুটিতে মোট ৪৬ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ৩০ জন ভারতীয়। তাদের মধ্যে একজনদুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন

বিবৃতিতে বলা হয়, “আজ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় এমটি আল বাহিয়াহ এবং এমটি মোম্বাসা নামের দুটি জাহাজের ওপর হামলার ঘটনায় ভারত গভীরভাবে উদ্বিগ্ন।

ইরানি দূতাবাস বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।

শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক বাণিজ্যিক সম্পর্কের ওপর ভিত্তি করে ভারত ইরানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী সম্পর্ক বিদ্যমান, এবং ভূ-রাজনৈতিক চাপ সত্ত্বেও আধুনিক কূটনৈতিক সম্পর্ক কৌশলগত স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করে।

এএফপি