তুরস্ক সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাত করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের দফতর থেকে শেয়ার করা একটি পোস্টে বলা হয়, মঙ্গলবার (১৪ জুলাই) আঙ্কারা বিমানবন্দরে এই রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ, চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল সেলজুক বায়রাক্তারোগলু এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিনও উপস্থিত ছিলেন।

এর আগে, বায়রাক্তারোগলুর সরকারি অতিথি হিসেবে তুরস্কে আসা মুনিরকে এরদোয়ান অভ্যর্থনা জানান। বায়রাক্তারোগলুও মুনিরের সঙ্গে এরদোয়ানের বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আনাদলু