পাকিস্তানের ‘কিল চেইন’ কৌশলের কাছে ভারত কুপোকাৎ: মার্কিন বিশেষজ্ঞ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
সম্প্রতি কাশ্মীর নিয়ে এক সংক্ষিপ্ত যুদ্ধে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) কোন কৌশলে আকাশে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে প্রাধান্য বিস্তার করেছিল তা জানতে বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের চেষ্টার অন্ত নেই। সর্বশেষ, যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় এরোস্পেস বিশ্লেষক বলেছেন যে পাকিস্তান সাফল্যের সঙ্গে চীনের দেয়া অস্ত্র ব্যবস্থার সঙ্গে রাডার নেটওয়ার্ক ইন্টিগ্রেড করতে সক্ষম হওয়ায় এটা সম্ভব হয়েছে।
সংক্ষিপ্ত এই যুদ্ধ দক্ষিণ এশিয়ার কৌশলগত ছবিটিই বদলে দিয়েছে।
এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে মিশেল ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজের সিনিয়র ফেলো মাইকেল ডাহম উল্লেখ করেন যে, যুদ্ধ পরিস্থিতিতে একটি সুসংগত “কিল চেইন” প্রতিষ্ঠা করার ক্ষেত্রে পাকিস্তানের অপারেশনাল দক্ষতা তার ‘আকাশ যুদ্ধ মতবাদের’ সুনির্দিষ্ট বৈশিষ্ট্য হিসাবে হাজির হয়েছে।
ডাহমের মতে, পাকিস্তান স্থল-ভিত্তিক রাডারকে যুদ্ধবিমান এবং এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফটের সঙ্গে ইনটিগ্রেট করতে সক্ষম ছিল।
তার এই বক্তব্য পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ ) ক্রমবর্ধমান অপারেশনাল সফিসটিকেশন প্রমাণ করে।
তিনি আরও বলেন, পাকিস্তানি বিমান বাহিনীর কৌশল ছিল এমন – ‘এ’ দ্বারা উৎক্ষিপ্ত ‘বি’কে পরিচালনা করে ‘সি’এবং ‘বি’ গিয়ে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
চীনের প্রতিরক্ষা-শিল্প শিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রকাশনা চায়না স্পেস নিউজের এক প্রতিবেদনে বিষয়টি এভাবেই ব্যাখ্যা করা হয়েছে।
ডাহম একে বলছেন ‘কিল চেইন’। তিনি বলেন, এখানে দুটি প্লাটফর্মের (দুই ধরনের ফাইটার যেমন ভারতের রাফাল ও পাকিস্তানের জে-১০সি) মধ্যে তুলনা করার বেশি কিছু নেই। বরং এখানে সেন্সর থেকে শ্যুটার পর্যন্ত - প্রতিটি উপাদান কতটা ভালভাবে একটি নেটওয়ার্ক ও রিয়েল-টাইম এনগেজমেন্ট লুপের সঙ্গে সমন্বয় করা গেছে, সেটা ছিল দেখার বিষয়।
আধুনিক হাই-ভেলোসিটি সংঘাত পরিবেশে, যেখানে মিলি সেকেন্ড মিশনের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করতে পারে, এই ‘কিল চেইনের’ ধারণা একবিংশ শতাব্দীর সামরিক অভিযানের হৃদস্পন্দন হয়ে উঠেছে। যেখানে একটি এন্ড-টু-এন্ড সনাক্তকরণ চক্র, চিহ্নিতকরণ, ট্র্যাকিং, টার্গেটিং, এনগেজমেন্ট এবং যুদ্ধের ক্ষতি মূল্যায়নের বিষয় থাকে।
কিল চেইনের প্রতিটি পর্যায় এখন আইএসআর (গোয়েন্দা, নজরদারি এবং রিকনেসেন্স) এ্যাসেট, স্যাটেলাইট লিঙ্ক, উচ্চ-গতির ডেটা নেটওয়ার্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ক্রমবর্ধমান স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল সিস্টেমের এক বিশাল কর্মযজ্ঞ।
১৩ আগস্টের
ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার কারিসুন্ডা গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে
ফিরেছিলেন আব্দুল হাফিজ, যেখানে তিনি একসময় পড়তেন।২৬ বছর বয়সী
এই যুবক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজ...
পাকিস্তান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছে। উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ককে তারা নিজেদের কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করে।রূপক অর্থে বলা যায়,
পাকিস্তান ...
যুক্তরাষ্ট্র
যুদ্ধবিরতি আলোচনা অচলাবস্থার মধ্যে ইরানের বন্দরগুলোতে “অনির্দিষ্টকালের” নৌ অবরোধ এবং
ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন ব্যবস্থা গ্রহণের হুমকি
দিয়েছে।তবে,
বিমানবাহী রণতরী ইউএসএ...
গত ১০ অক্টোবর,
সৌদি আরবের পবিত্র শহর মক্কায় পাকিস্তান সৌদি
আরব ও তুরস্কের সঙ্গে
একটি নতুন নিরাপত্তা চুক্তি
স্বাক্ষর করেছে, যা মক্কা যৌথ
প্রতিরক্ষা চুক্তি নামে পরিচিত। এই
চুক্তি মধ্যপ্রাচ্যের উদী...
ভারতের
সীমান্তবর্তী নেপালের তরাই-মধেশ অঞ্চলে
ধর্মীয় সংঘাতের ঝুঁকি ক্রমেই বাড়ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতো ভারতের হিন্দু
জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর প্রভাব নেপালের মাটিতে ক্রমাগত বাড়তে...
২০২৫
সালের মে মাসে ভারত
ও পাকিস্তান চার দিনব্যাপী এক
তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছিল। কিন্তু গণমাধ্যমের আলোচনায় যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রাধান্য
থাকলেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটি সংঘটিত...
আজাদ জম্মু ও কাশ্মীর নামে পরিচিত পাকিস্তান-শাসিত কাশ্মীরে দুই মাস ধরে রাজনৈতিক অস্থিরতা
চলছে। সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি চরমে ওঠে এবং বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে তা প্রাণঘাতী রূ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...