পাকিস্তানের সর্ববহৎ রফতানি চুক্তি: ৪০টি জেএফ-১৭ ফাইটার কিনবে আজারবাইজান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পাকিস্তান থেকে ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে মোট ৪০টি জেএফ-১৭ ব্লক-থ্রি জেট ফাইটার কিনতে যাচ্ছে মধ্য এশিয়ার দেশ আজারবাইজান। সবকিছু ঠিক থাকলে এটা হবে পাকিস্তানের জন্য এ যাবতকালের সবচেয়ে বড় যুদ্ধবিমান রফতানি চুক্তি।
ব্লক-থ্রি হচ্ছে জেএফ-১৭ পরিবারের সর্বশেষ এবং সবচেয়ে উন্নত সংস্করণ। পাকিস্তান ও চীন যৌথভাবে এই ৪.৫-প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করেছে। বর্তমান বিশ্ব বাজারে এটি সবচেয়ে সাশ্রয়ী যুদ্ধবিমানগুলোর একটি।
২০২৩ সালে মধ্য এশিয়ার দেশটি ১৬টি জেএফ-১৭ তার বিমান বাহিনীতে যুক্ত করে। এখন ওই সংখ্যা বাড়িয়ে ৪০ করা হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে এ ব্যাপারে ব্যাপক লেখালেখি হলেও, আজারবাইজান, পাকিস্তান বা চীনা সরকারের তরফ থেকে বিমান সংখ্যা বৃদ্ধির ব্যাপারে কিছু বলা হয়নি।
তবে খবরটি সত্যি হলে তা হবে পাকিস্তানের মহাকাশ শিল্পের জন্য একটি যুগান্তকারী ঘটনা। এটা হবে প্রতিরক্ষা শিল্প থেকে বিশ্বব্যাপী উচ্চ-মূল্যের চুক্তি করতে সক্ষম প্রতিযোগিতামূলক অস্ত্র রফতানিকারক হিসেবে দেশটির বিবর্তনের প্রতীক।
কামরায় অবস্থিত পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (পিএসি) এবং চীনের চেংদু এয়ারক্রাফ্ট ইন্ডাস্ট্রি গ্রুপ যৌথভাবে জেএফ-১৭ থান্ডার প্রকল্প গ্রহণ করে। এটা এখন ইসলামাবাদের প্রতিরক্ষা কূটনীতি এবং শিল্প স্বায়ত্তশাসনের মাইলফলকে পরিণত হয়েছে।
আজারবাইজানের এই সম্ভাব্য মেগা-অর্ডার কেবল বিশ্বব্যাপী অস্ত্র বাণিজ্যে একটি বড় খেলোয়াড় হিসেবে পাকিস্তানকে স্বীকৃতি দিবে না বরং পিএসি-তে যথেষ্ট অর্থনৈতিক গতি সঞ্চার করবে। এর ফলে সামর্থ্য বৃদ্ধি এবং গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ সম্ভব হবে।
বিপরীতে, ভারতের তৈরি তেজাস জঙ্গিবিমান প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক দাবি করা হলেও এখন পর্যন্ত একটিও বিদেশী ক্লায়েন্টের দেখা পায়নি। মালয়েশিয়ার কাছে তেজাস রফতানির চেষ্টা করা হয়েছিল কিন্তু এটি প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়ার এফএ-৫০ ব্লক-২০ যুদ্ধবিমানের কাছে হেরে যায়।
আজারবাইজান যদি সত্যিই জেএফ-১৭ সংখ্যা ৪০টিতে উন্নীত করে, তাহলে এটি হবে থান্ডার সিরিজের একক বৃহত্তম রফতানি। আর হবে পাকিস্তানের ইতিহাসে বৃহত্তম যুদ্ধবিমান রফতানি চুক্তি। ইতোপূর্বে নাইজেরিয়া ও মিয়ানমারের কাছে এই যুদ্ধবিমান বিক্রি করে পাকিস্তান।
আজারবাইজান ২০২৩ সালে ১৬টি জেএফ-১৭ ব্লক-থ্রি যুদ্ধবিমান নিজস্ব বাহিনীতে যুক্ত করে। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের উপস্থিতিতে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিমানগুলো হস্তান্তর করা হয়।
পুরানো রাশিয়ান মিগ-২৯ যুদ্ধবিমানের বহর বদলে ফেলার জন্য আজারবাইজান জেএফ-১৭ সংগ্রহ করে।
ডিফেন্স সিকিউরিটি এশিয়া
১৩ আগস্টের
ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার কারিসুন্ডা গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে
ফিরেছিলেন আব্দুল হাফিজ, যেখানে তিনি একসময় পড়তেন।২৬ বছর বয়সী
এই যুবক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজ...
পাকিস্তান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছে। উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ককে তারা নিজেদের কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করে।রূপক অর্থে বলা যায়,
পাকিস্তান ...
যুক্তরাষ্ট্র
যুদ্ধবিরতি আলোচনা অচলাবস্থার মধ্যে ইরানের বন্দরগুলোতে “অনির্দিষ্টকালের” নৌ অবরোধ এবং
ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন ব্যবস্থা গ্রহণের হুমকি
দিয়েছে।তবে,
বিমানবাহী রণতরী ইউএসএ...
গত ১০ অক্টোবর,
সৌদি আরবের পবিত্র শহর মক্কায় পাকিস্তান সৌদি
আরব ও তুরস্কের সঙ্গে
একটি নতুন নিরাপত্তা চুক্তি
স্বাক্ষর করেছে, যা মক্কা যৌথ
প্রতিরক্ষা চুক্তি নামে পরিচিত। এই
চুক্তি মধ্যপ্রাচ্যের উদী...
ভারতের
সীমান্তবর্তী নেপালের তরাই-মধেশ অঞ্চলে
ধর্মীয় সংঘাতের ঝুঁকি ক্রমেই বাড়ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতো ভারতের হিন্দু
জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর প্রভাব নেপালের মাটিতে ক্রমাগত বাড়তে...
২০২৫
সালের মে মাসে ভারত
ও পাকিস্তান চার দিনব্যাপী এক
তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছিল। কিন্তু গণমাধ্যমের আলোচনায় যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রাধান্য
থাকলেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটি সংঘটিত...
আজাদ জম্মু ও কাশ্মীর নামে পরিচিত পাকিস্তান-শাসিত কাশ্মীরে দুই মাস ধরে রাজনৈতিক অস্থিরতা
চলছে। সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি চরমে ওঠে এবং বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে তা প্রাণঘাতী রূ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...