ভারত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত প্রতিযোগিতা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা তাদের সামুদ্রিক সচেতনতা বৃদ্ধি, গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ সুরক্ষিত রাখা এবং সমুদ্রে অবৈধ কর্মকাণ্ড মোকাবিলার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ করছে। দক্ষিণ এশিয়ার এই দেশ দুটি নিজেদের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রেখেই জাপান, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক মিত্র ও অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করছে।
শনিবার (১৪
নভেম্বর) ‘ইন্দো-প্যাসিফিক ডিফেন্স ফোরাম’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে
বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক-ট্যাঙ্ক ‘ইস্ট-ওয়েস্ট সেন্টার’-এর অ্যাডজাঙ্কট ফেলো
নীলান্তী সমরানায়েকে বলেন, “বাংলাদেশ ও শ্রীলঙ্কা মূলত
দ্বিপাক্ষিক অংশীদারদের সঙ্গে কাজ করার মাধ্যমে
তাদের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করেছে।”
তিনি
‘ফোরাম’-কে জানান, শ্রীলঙ্কার
ক্ষেত্রে ভারত ও যুক্তরাষ্ট্র
সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। অন্যদিকে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন প্রতিরক্ষা অনুশীলনে অংশগ্রহণ করে এবং ওয়াশিংটনের
কাছ থেকে কোস্ট গার্ডের
জাহাজ, টহল নৌকা ও
নজরদারি ড্রোনের মতো সামুদ্রিক সম্পদ
গ্রহণ করে উপকৃত হচ্ছে।
বাংলাদেশ
ও শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্রের ‘ইন্দো-প্যাসিফিক মেরিটাইম সিকিউরিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় সহায়তা
পাওয়ার যোগ্য দেশগুলোর অন্তর্ভুক্ত। বহুপাক্ষিক সামুদ্রিক নিরাপত্তা ও সামুদ্রিক সচেতনতা
জোরদার করার লক্ষ্যে এক
দশক আগে এই উদ্যোগটি
চালু করা হয়েছিল। তবে
যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দেশগুলোর সম্পৃক্ততার
শিকড় আরও গভীর। ২০১০
সালে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘কোঅপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাট) অনুশীলনে অংশ নেয়; পরবর্তীতে
২০১৭ সালে শ্রীলঙ্কাও এতে
যোগ দেয়। ২০২৬ সালের জুলাই
মাসের শেষ দিকে ভারত
মহাসাগরে এবং কলম্বো ও
ত্রিনকোমালিতে ‘ক্যারাট শ্রীলঙ্কা ২০২৬’ অনুষ্ঠিত হয়। একই বছরের
নভেম্বরের শুরুর দিকে অনুষ্ঠিত হয়
‘ক্যারাট বাংলাদেশ’।
এই ধরনের অংশীদারিত্ব এখন পুরো অঞ্চলজুড়ে
আরও বিস্তৃত হচ্ছে। জাপান তাদের ‘অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স’ কর্মসূচির
মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নৌবাহিনীকে
সহায়তা প্রদান করছে। ২০২৬ সালের মাঝামাঝি
সময়ে বাংলাদেশ টোকিওর কাছ থেকে পাঁচটি
টহল জাহাজ পেয়েছে। এছাড়া, নজরদারি ও দুর্যোগ মোকাবিলায়
ব্যবহারের জন্য শ্রীলঙ্কা জাপানে
তৈরি চালকবিহীন আকাশযান (ড্রোন) পেতে যাচ্ছে।
ভারত
মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়াও একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
গত জুনে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার যৌথ
সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ ‘অপারেশন ডিসি রেলা’ মহড়াটি
মূলত মাদক চোরাচালান, মানব পাচার এবং
অবৈধ মাছ ধরার মতো
আন্তঃদেশীয় অপরাধ দমনের লক্ষ্য নিয়ে পরিচালিত হয়। এই উদ্যোগের আওতায়,
অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা কোস্ট গার্ডকে ১২টি দূরপাল্লার ড্রোন
এবং পাঁচটি সর্ব-ভূখণ্ডে চলাচলযোগ্য
যানবাহন (অল-টেরেইন ভেহিকল)
প্রদান করেছে।
‘বে
অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল
টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (বিমসটেক)-এর সদস্য হিসেবে,
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২০২৬
সালের অক্টোবর ও নভেম্বর মাসে
ভারতে অনুষ্ঠিত এই সাত-দেশীয়
জোটের প্রথম সামুদ্রিক নিরাপত্তা মহড়ায় অংশগ্রহণ করে। ভারত ও
শ্রীলঙ্কা ২০২৫ সালে প্রতিরক্ষা
উদ্যোগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়; যার
মধ্যে ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এর মাধ্যমে কাজ
করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। এই কনক্লেভে বাংলাদেশ,
মালদ্বীপ, মরিশাস এবং সেশেলসও যুক্ত
রয়েছে।
সামারানায়েকে বলেন, গুরুত্বপূর্ণ নৌ-পথ এবং সম্পদসমৃদ্ধ জলপথের পাশে কৌশলগত অবস্থানে থাকায়, “ঢাকা ও কলম্বো তাদের সামুদ্রিক এলাকাগুলোকে সুরক্ষিত করতে এবং সামুদ্রিক অঞ্চল বিষয়ক সচেতনতা (মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস) বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে।”