পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সদস্যদের প্রশ্নোত্তরের জবাবে জানিয়েছেন যে সৌদি আরব, তুরস্ক পাকিস্তানের সমন্বয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলে বাংলাদেশ তা ইতিবাচক মনোভাব নিয়ে বিবেচনা করবে। তিনি আরো বলেন, ‘এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। এটা আমাদের পরিবার। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে কারও উদ্বেগের অবকাশ নেই।

মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে ইতোমধ্যে বৃহৎ প্রতিবেশি ভারতসহ ‘মধ্যপ্রাচ্যের বিষফোড়া’ হিসেবে কুখ্যাত ইসরাইলের মধ্যেও উদ্বেগ লক্ষ্য করা গেছে। এই চুক্তিকে ঢাকার পররাষ্ট্রনীতির একটি সিদ্ধান্ত বলে মনে হতে পারে, কিন্তু বর্তমান ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জন্য এটি একটি রাজনৈতিক অস্তিত্ব রক্ষার প্রশ্ন হয়েও দাঁড়াতে পারে। অভ্যন্তরীণ রাজনীতির কারণে এতে বিএনপি সরকারেরনাবলার সুযোগ খুব কমই থাকবে।

নাবলার রাজনৈতিক মূল্য

বাংলাদেশের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং তাদের মনে সৌদি আরবের একটি বিশেষ স্থান রয়েছে। কারণ মক্কা মদিনা ইসলামের দুটি পবিত্রতম শহর। তাই সৌদি আরব, তুরস্ক পাকিস্তানকে নিয়ে গঠিত একটি প্রতিরক্ষা চুক্তি তার সামরিক শর্তের বাইরেও রাজনৈতিক আবেগগত তাৎপর্য বহন করে।

জনমতও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৬ সালে পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা যায়, ৫৪ শতাংশ বাংলাদেশি পাকিস্তানকে ইতিবাচক দৃষ্টিতে দেখে, যেখানে ৫১ শতাংশ ভারতকে নেতিবাচক দৃষ্টিতে দেখে। ২০২৪ সাল থেকে ভারতের প্রতি ইতিবাচক মনোভাবও তীব্রভাবে হ্রাস পেয়েছে।

বাংলাদেশর সাধারণ মানুষের কাছে এই চুক্তির সামরিক ধারাগুলো কখনোই তেমন গুরুত্ব পাবে না। তারা যে সরল চিত্রটি বিবেচনা করবে: সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান একজোট হয়েছে। তাই মুসলিম-সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশেরও তাদের সাথে যোগ দেয়া উচিত।

বিএনপি যদিনাবলে, তবে তার বিরোধীরা একটি সহজ কার্ড পেয়ে যাবে: “বিএনপি সরকার কি ভারতপন্থী, নাকি ভারতকে ভয় পায়?”

রাজপথে এই প্রশ্নটি একটি দীর্ঘ কূটনৈতিক ব্যাখ্যার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে।

হাসিনা থেকে শিক্ষা

বিএনপি সরকারের উচিত হবে শেখ হাসিনার রাজনৈতিক শিক্ষা মনে রাখা। নানা কারণে তার সরকারের পতন হয়েছিল, কিন্তু বছরের পর বছর ধরে বিরোধীরা তাকে ভারতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হিসেবেও চিত্রিত করেছে।ইন্ডিয়া আউটপ্রচারণা এবং ভারতীয় পণ্য বর্জনের আহ্বান দেখিয়ে দিয়েছিল যে এই অনুভূতিটি রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে। ঢাকার ওপর নয়াদিল্লির অতিরিক্ত প্রভাব রয়েছেএই দাবি একটি কার্যকর রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছিল। এখন একই অস্ত্র বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে।

বিএনপি বছরের পর বছর ধরে আওয়ামী লীগকে ভারতের অতিঘনিষ্ঠ হওয়ার জন্য অভিযুক্ত করে এসেছে। সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানকে নিয়ে গঠিতমক্কা চুক্তি’ প্রত্যাখ্যান করা হলে বিএনপিও একইভাবেভারতপন্থীতকমা পেতে যেতে পারে।

ভারতের উদ্বেগ

ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে, কারণ বাংলাদেশের বেশিরভাগ স্থল সীমান্ত ভারতের সাথে এবং এটি ভারতের বিচ্ছিন্নতাবাদী প্রবণ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর লাগোয়া। অন্যদিকে, পাকিস্তান ভারতের দীর্ঘদিনের সামরিক প্রতিদ্বন্দ্বী।

পাকিস্তান সাধারণত পশ্চিম দিক থেকে ভারতের মোকাবেলা করে, কিন্তু যদি চুক্তির সদস্যপদের কারণে কখনো বাংলাদেশে পাকিস্তানি সৈন্য, উপদেষ্টা, ড্রোন বা গোয়েন্দা স্থাপনা চলে আসে, তাহলে ভারতকে পূর্ব দিক থেকেও চাপে পড়তে হবে।

বাংলাদেশ ভারতের উত্তর-পূর্বে অবস্থিত এবং সংকীর্ণ শিলিগুড়ি করিডোর-সংলগ্ন। এই করিডোর অঞ্চলের একটি বড় অংশকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করে। তাই, বাংলাদেশে পাকিস্তান-সমর্থিত সামরিক উপস্থিতি নয়াদিল্লির জন্য একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের নিরাপত্তা সমস্যা তৈরি করতে পারে।

তবে এই আশঙ্কা অমূলকও হতে পারে। কারণ, এটি একটি সম্ভাব্য ভবিষ্যৎ ঝুঁকি, সদস্যপদের কোনো স্বয়ংক্রিয় ফলাফল নয়। বাংলাদেশ স্থায়ী বিদেশি ঘাঁটি স্থাপনে অস্বীকৃতি জানিয়ে এবং ভারতকে এই আশ্বাস দিয়ে চুক্তিতে যোগ দিতে পারে যে, তার ভূখণ্ড ভারতের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য ব্যবহার করা হবে না।

ইসরায়েল কেন উদ্বিগ্ন

ইসরায়েলও বাংলাদেশের রাজনৈতিক গতিপথের দিকেও মনোযোগ দিচ্ছে। বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, এবং পিউ-এর সমীক্ষায় দেখা গেছে যে ২০২৬ সালে ৭৯ শতাংশ বাংলাদেশির ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করে। এই নীতি দেশটির পাসপোর্টেও দৃশ্যমান। বাংলাদেশ নতুন ইস্যু করা পাসপোর্টে “এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য বৈধ এই বাক্যটি পুনঃস্থাপন করা হয়েছে।

ইসরায়েল যখন একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে জড়িত, তখন এই বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যুদ্ধবিরতি কাঠামো থাকা সত্ত্বেও গাজা ও তার আশেপাশে লড়াই অব্যাহত রয়েছে এবং ইসরায়েল ইরানের সাথে বৃহত্তর সংঘাতেও সরাসরি জড়িত। এই পরিস্থিতিতে, পাকিস্তান, তুরস্ক এবং ইসরায়েল-বিরোধী বাংলাদেশি জনগণকে নিয়ে গঠিত যেকোনো নতুন প্রতিরক্ষা জোটকে তেল আবিব সন্দেহের দৃষ্টিতে দেখবে এটাই স্বাভাবিক।

‘মক্কা চুক্তি’ আনুষ্ঠানিকভাবে কোনো ইসরায়েল-বিরোধী জোট নয়, কিন্তু বাংলাদেশ যে পাকিস্তান ও তুরস্ককে অন্তর্ভুক্ত করে একটি প্রতিরক্ষা কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে, তা তেল আবিব মনোযোগের দাবি রাখে।

বিএনপি কি করবে?

বিএনপির জন্য, তাৎক্ষণিক রাজনৈতিক হিসাব-নিকাশ এখনও সহজ। বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিলে সরকারকে হয়তো ভারতকে সামলাতে হবে। যদি এটি প্রত্যাখ্যান করে তাহলে হয়তো একে নিজের রাস্তাঘাটই সামলাতে হতে পারে।

প্রথম সমস্যাটি কূটনীতি এবং নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে সমাধান করা যেতে পারে। দ্বিতীয়টি দ্রুতই ধর্ম, জাতীয়তাবাদ এবং বিএনপি আরেকটি ভারত-ঘনিষ্ঠ সরকারে পরিণত হয়েছেএই অভিযোগকে কেন্দ্র করে একটি স্থায়ী প্রচারাভিযানে রূপ নেবে।

বিএনপির রাজনৈতিক অস্তিত্ব রক্ষার দৃষ্টিকোণ থেকে, প্রত্যাখ্যান করাটা বেশি বিপজ্জনক হতে পারে। যোগদান করলে বিদেশে একটি কঠিন কূটনৈতিক সমস্যা তৈরি হতে পারে। প্রত্যাখ্যান করলে সেই একই ভারত-ঘনিষ্ঠতার অভিযোগ পুনরুজ্জীবিত হতে পারে, যা শেখ হাসিনার আমলে অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠেছিল।

যে সরকার তার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে দৃঢ়প্রতিজ্ঞ, তার জন্য মক্কা চুক্তিতে যোগদান করাটাই নিরাপদ রাজনৈতিক জুয়া হয়ে উঠতে পারে।

টাইমস অফ ইসরায়েল