ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া অঞ্চলে এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের লখিমপুরে প্রশাসনের সাম্প্রতিক বুলডোজার দিয়ে মুসলিম স্থাপনা ও এই সম্প্রদায়ের বাড়িরঘর উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। উভয় ক্ষেত্রেই উচ্ছেদের পদ্ধতি, স্বচ্ছতা ও মানবিক দিক নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই দুই রাজ্যেই হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায়।
মধ্যপ্রদেশের
খান্ডোয়ার মানসিং অয়েল মিল ক্রসিং এলাকায়
অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো
হজরত কাসিম শাহ ওয়ালির দরগাহটি
রাস্তা সম্প্রসারণ প্রকল্পের আওতায় অবৈধ নির্মাণ হিসেবে
চিহ্নিত করেছিল জেলা প্রশাসন।
উচ্ছেদ
অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা
বাধা দিলে এবং সিটি
কাজি সৈয়দ নিসার আলী ঘটনাস্থলে উপস্থিত
সিটি ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত নির্দেশ
ও রাস্তার নকশা দেখতে চাইলে
অভিযান সাময়িকভাবে থমকে যায়।
স্থানীয়
বাসিন্দাদের অভিযোগ, তাঁরা এলাকা ছেড়ে যাওয়ার পর রাতের অন্ধকারে
বিপুল পুলিশি নিরাপত্তায় বুলডোজার চালিয়ে দরগাহ ও সংলগ্ন দেয়াল
ভেঙে ফেলা হয়। প্রশাসন
অবশ্য আংশিক অপসারণের দাবি করেছে।
তবে
বিভিন্ন সূত্র মারফত দরগাহটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এখনো জেলা প্রশাসনের
পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ
ব্যাখ্যা পাওয়া যায়নি। রাতের অন্ধকারে এভাবে একটি দরগাহ গুঁড়িয়ে
দেওয়ার পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে
আসামের লখিমপুর জেলার বরবিল গ্রামে বিজ্ঞপ্তিভুক্ত আদিবাসী বলয়ের প্রায় ১৭ বিঘা সরকারি
জমি বেআইনি দখলমুক্ত করার নামে ৪২টি
মুসলিম পরিবারের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
এই অভিযানে নারী, শিশুসহ শতাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন।
তোয়েব
আলী নামের এক স্কুলশিক্ষক স্থানীয়
সংবাদমাধ্যমকে বলেছেন, উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অধিকাংশই বেশ কয়েক প্রজন্ম
ধরে সেখানে বসবাস করছেন।
তোয়েব
আলী বলেন, আগে সরকারি কর্মকর্তা
জমি দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এখন আর সেটা
নিয়ে কোনো কথা নেই।
সামাজিক
যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঠান্ডার মধ্যে শিশুদের নিয়ে কোথায় যাবেন, তা নিয়ে উদ্বেগ
প্রকাশ করেছেন এবং বিকল্প বাসস্থানের
আবেদন জানিয়েছেন। তবে বাসিন্দাদের অভিযোগ,
এই উচ্ছেদের পেছনে ধর্মীয় বৈষম্যের দিক রয়েছে।
মানবাধিকারকর্মীরা
বলছেন, পরপর এই দুটি
ঘটনায় ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নতুন করে অনিশ্চয়তা
ও বিপন্নতা দেখা দিয়েছে। ধর্মীয়
স্থাপনা হোক বা বসতভিটা,
উচ্ছেদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া, পূর্ব
নোটিশ ও পুনর্বাসনের অভাব
সংখ্যালঘুদের মনে বঞ্চনা ও
নিরাপত্তাহীনতার জন্ম দিচ্ছে।
তাঁরা
আরও বলেন, উন্নয়নের নামে বা জমি
দখলমুক্ত করার অভিযানে সাধারণ
মানুষের রুজি-রোজগার, আশ্রয়
ও ধর্মীয় অনুভূতির সুরক্ষা নিশ্চিত করা জরুরি। না
হলে একটি বড় অংশের
মানুষের মধ্যে প্রান্তিকীকরণের অনুভূতি আরও গভীর হতে
পারে।
সূত্র: প্রথম
আলো