পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সেনাবাহিনী তাদের দ্বিপাক্ষিক সন্ত্রাসবিরোধী মহড়া ‘এলাং স্ট্রাইক-৩’-এর তৃতীয় সংস্করণ সম্পন্ন করেছে। পাকিস্তানের পাব্বিতে অবস্থিত ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে (এনসিটিসি) এই মহড়া অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানানো হয়। মহড়াটি ৯ নভেম্বর শুরু
হয়।
মহড়ায় সন্ত্রাসবিরোধী
অভিজ্ঞতার আদান-প্রদান, অপারেশনাল কৌশল ও পদ্ধতির উন্নয়ন এবং পারস্পরিক শিক্ষা ও সর্বোত্তম
অনুশীলনের মাধ্যমে যুদ্ধ সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আইএসপিআর জানিয়েছে, এই মহড়াটি পাকিস্তান ও ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের সামরিক সহযোগিতার প্রতিফলন এবং এটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।