প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা বৃদ্ধির জন্য সামরিক বাহিনীর অধীনে একটি নতুন ‘ফোর্স’ তৈরি করবে পাকিস্তান। প্রতিবেশী ভারতের সাথে পাল্লা দিয়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত মে মাসে ভারতের সাথে কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাতে জড়িত হওয়া উপলক্ষ্যে ১৩ আগস্ট রাতে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘আর্মি রকেট ফোর্স’ নামে এই নতুন বাহিনী গঠনের ঘোষণা দেন। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের একদিন আগে এই ঘোষণা দেয়া হয়।
প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, এই বাহিনী আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে। এটা পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।
তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
তবে একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান যে সেনাবাহিনীতে এই বাহিনীর নিজস্ব কমান্ড থাকবে। এর কাজ হবে প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র পরিচালনা এবং মোতায়েন দেখভাল করা।
তিনি বলেন, স্পষ্টত ভারতকে লক্ষ্য করে এই বাহিনী গঠন করা হচ্ছে।
১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে প্রতিবেশী দুই পারমাণবিক শক্তিধর দেশ তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে।
গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিকের হত্যাকাণ্ডের পর দুই দেশের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয়। এই হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করে। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে।
পরের মাসে ভারত পাকিস্তানে হামলা চালালে যুদ্ধ বাঁধে, যা ছিল কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুতর লড়াই। চার দিনব্যাপী যুদ্ধে উভয় পক্ষ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধবিমান ব্যবহার করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে এটি শেষ হয়।
যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের ভূমিকা ইসলামাবাদ স্বীকার করে নিলেও ভারত তা অস্বীকার করে।
রয়টার্স
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...