আফগানিস্তানে তালেবানদের ক্ষমতায় ফিরে আসার চার বছর পূর্ণ হলো শুক্রবার (১৫ আগস্ট)। তাদের অনেক নেতার বিরুদ্ধে বর্বরতার অভিযোগ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কাবুল সরকার দক্ষিণ এশিয়ার অনেক দেশ এবং বহির্বিশ্বের সাথে, অনানুষ্ঠানিক হলেও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে।
ক্ষমতা দখলের চতুর্থ বার্ষিকী উদযাপন উপলক্ষে কাবুলসহ বেশ কয়েকটি শহরে কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। হেলিকপ্টার থেকে শহরে ফুল ছিটানো হয়। রাজধানী কাবুল দখলের স্মরণে শহর জুড়ে তালেবানের "ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান"-এর সাদা-কালো পতাকা ওড়ানো হয়।
যদিও রাশিয়াই একমাত্র দেশ যারা তালেবান শাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, কিছু বিদেশী সরকার - যার বেশিরভাগই আফগানিস্তানের বৃহত্তর প্রতিবেশী - কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে এবং তালেবান প্রতিনিধিদের তাদের রাজধানীতে আফগান দূতাবাসে কাজ করার অনুমতি দিয়েছে।
রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দেশে তালেবান সরকারের বিরুদ্ধে আপাপতত কোন হুমকি দেখা যাচ্ছে না। এর ফলে তালেবানরা কিছু সাহসী কূটনৈতিক পদক্ষেপ নিতে পেরেছে। যার মধ্যে রয়েছে ওয়াশিংটনে তালেবান কর্মকর্তাদের আফগান দূতাবাসের নিয়ন্ত্রণ নিতে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো।
১০ সেপ্টেম্বর এক টেলিভিশন সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মার্কিন কর্মকর্তাদের এবং তালেবানদের মধ্যে সরাসরি সম্পৃক্ততার কথা উল্লেখ করে ইঙ্গিত দিয়েছেন যে তার সরকারও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি চায়।
তবে, তালেবান নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের মাটিতে আল কায়েদার সাথে দীর্ঘদিন সম্পর্কযুক্ত একটি গোষ্ঠী থাকায় নিরাপত্তা ঝুঁকির কারণে দূতাবাসের অনুরোধ মঞ্জুর হওয়ার সম্ভাবনা কম। তা সত্ত্বেও সম্ভাবনাটি সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে তালেবানরা প্রথমে ছাড় দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে ট্রাম্প রাজি হতে পারেন।
ফরেন পলিসি
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...