ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশে কূটনৈতিক মিশনের কার্যক্রম শুরু করার জন্য ছয় আফগান কূটনীতিককে শীঘ্রই পাঠানো হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ইসলামিক আমিরাতের কূটনীতিকদের গ্রহণ করার বিষয়ে কাবুলের সঙ্গে বেশ কয়েকটি ইউরোপীয় দেশের সমঝোতা হয়েছে।

সূত্র মতে, আগামী কয়েক দিনের মধ্যে ছয়জন কূটনীতিককে তাদের মিশন শুরু করার জন্য ইউরোপীয় দেশগুলোতে অবস্থিত আফগানিস্তানের দূতাবাসগুলোতে পাঠানো হবে।

রাজনৈতিক বিশ্লেষক মইন গুল সামকানাই টোলোনিউজকে বলেন, "এটি উভয় পক্ষের স্বার্থেই কারণ ইউরোপ নিজেও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং দেশটিও ধীরে ধীরে আফগানিস্তানের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে।"

চলতি বছরের ২২ জুন ব্রাসেলসে ইসলামিক আমিরাতের একটি প্রতিনিধিদলের বৈঠকে অংশগ্রহণের পর ইউরোপ আফগানিস্তানের মধ্যে এই সমঝোতা হয়।

বেলজিয়ামে ইসলামিক আমিরাতের প্রতিনিধিদলের প্রধান আব্দুল কাহার বলখি জানান, এই বৈঠকটি একটি সাফল্য এবং আস্থা তৈরি ইউরোপে আফগান নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবা পুনরায় চালুর সম্ভাব্য পথে একটি পদক্ষেপ।

সাবেক কূটনীতিক আজিজ মারিজ বলেছেন: "আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং বিশ্ব কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না পাওয়ার বিষয়টি বিবেচনা করলে, এটি একটি অগ্রগতি, কারণ এর ফলে অন্তত ছয়টি দেশে আফগানিস্তানের কনস্যুলার অফিসগুলো পুনরায় চালু হতে পারবে।"

বর্তমানে, ইসলামিক আমিরাতের প্রতিনিধিরা ইউরোপে আফগানিস্তানের কিছু কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করছেন। এগুলোর মধ্যে মধ্যে জার্মানির বন বার্লিন শহরের দুটি কনস্যুলেট এবং নরওয়েতে অবস্থিত আফগান দূতাবাস রয়েছে।

টোলোনিউজ