রাফালসহ ৫টি বিমান হারানোর কথা স্বীকার করলেন বিজেপি নেতা
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা সুব্রামনিয়াম স্বামী স্বীকার করেছেন যে পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের সময় ফ্রান্সের তৈরি রাফাল জেট সহ পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
৭ মে ভারত সীমান্তের ওপারে কথিত "সন্ত্রাসী অবকাঠামো"য় ক্ষেপণাস্ত্র হামলা চালালে উত্তেজনা বৃদ্ধি পায়। পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপের মাধ্যমে প্রতিক্রিয়া জানায়, যার ফলে সীমান্তের উভয় পাশে যুদ্ধপ্রস্তুতি জোরদার হয়।
চার দিনব্যাপী এই সংঘর্ষে উভয়পক্ষ যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি ব্যবহার করে। কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যে এটা ছিল সবচেয়ে তীব্র সামরিক সংঘর্ষ।
পাকিস্তান বহুল আলোচিত রাফালসহ ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যম পাকিস্তানের দাবি সমর্থন করার পরেও ভারত এ ব্যাপারে কোন কথা বলেনি। তবে এবার একজন সিনিয়র বিজেপি নেতা সাম্প্রতিক সংঘর্ষে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন।
এক্সপ্রেস ট্রিবিউন জানায়, একটি পডকাস্ট সাক্ষাতকারে কথা বলতে গিয়ে সুব্রামনিয়াম স্বামী পহেলগাম হামলার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন। তিনি অপরাধীদের গ্রেপ্তারে ব্যর্থতাকে ‘একটি গুরুতর অপরাধ’ বলে নিন্দা করে বলেন, ‘আমাদের এর প্রতিশোধ নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা তা করতে ব্যর্থ হয়েছি।’
সংঘর্ষে কতটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, চীনা যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান আমাদের পাঁচটি বিমান ভূপাতিত করেছে। তাদের পারফরম্যান্স প্রশংসনীয়, যেখানে আমাদের ফরাসি রাফায়েল বিমানগুলো হতাশাজনক ছিল।
রাফায়েল ভারতের প্রতিরক্ষা চাহিদা মেটানোর জন্য যথেষ্ঠ নয় বলে উল্লেখ করেন তিনি।
২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্যসভায় দায়িত্ব পালনকারী স্বামী বিতর্কিত রাফায়েল চুক্তি সম্পর্কে গুরুতর অভিযোগও তোলেন। তিনি বলেন যে রাফাল ক্রয় প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে। যতক্ষণ মোদি প্রধানমন্ত্রী থাকবেন ততক্ষণ এটি কখনও তদন্ত করা হবে না, কারণ তিনি তা করতে দেবেন না বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
২০২৪
সালের আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের
মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন
কেবল একটি দেশের রাজনীতির
মোড়ই ঘুরিয়ে দেয়নি, বরং এটি দক্ষিণ
এশিয়ার একটি অংশের নিরাপত্তা কাঠামোকেও ...
প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন
নিশ্চিত করে একটি সমৃদ্ধ,
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক
রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ।তিনি
বলেন, দলমত, ধর্ম ও বর্ণ...
জাতিসংঘের
সাধারণ পরিষদের অধিবেশন প্রতিবছরই আসে। রাষ্ট্রনেতারা নিউইয়র্কে
যান, ভাষণ দেন, দ্বিপক্ষীয়
বৈঠক করেন, কিছু প্রস্তাব পাস
হয়, অনেক প্রতিশ্রুতিও উচ্চারিত
হয়। কিন্তু বাংলাদেশের জন্য এবারের ৮১ত...
সৌদি আরবের
কাছে অত্যাধুনিক 'স্টেলথ' (রাডারে সহজে ধরা পড়ে না এমন) যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে এক জটিল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এর ফলে আঞ্চলিক
প্রতিরোধ ক্ষমতা ব...
ইরানের
সাথে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ডজন ডজন বিমান—যার মধ্যে অন্তত ৩০টি ‘এমকিউ-৯ রিপার’
ড্রোন হারিয়েছে। এছাড়া ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত
বা ধ্বংস হয়েছে।সোম...
গত পাঁচ বছরে দক্ষিণ
এশিয়ায় তরুণদের নেতৃত্বে ছয়টি সরকারবিরোধী ও
প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাবিরোধী গণ–আন্দোলন হয়েছে।এসব
আন্দোলন এই অঞ্চলের রাজনীতিকে
মৌলিকভাবে বদলে দিয়েছে। আন্দোলনগুলোর
মধ্যে অনেক মিল...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের
শেষে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল যুক্তরাষ্ট্রের। ১৯৭৫ সালেও দেশটি বিশ্বের অন্যতম
প্রধান জাহাজ নির্মাণকারী শক্তি। তবে তখনই তার আধিপত্যে ভাটা শুরু হয়েছিল। শতাব্দীর
শেষ দিকে সর...
সৌদি
আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে
বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকাকে নতুন সুবিধা দিতে
পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এটা যুদ্ধবাজ নয়াদি...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...