যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি না হলেও ইরান টিকে থাকবে
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু কর্মসূচির আলোচনায় কোনো চুক্তি না হলেও ইরান টিকে থাকতে পারবে। এএফপি
সোমবার (২৬ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এমন এক সময় এই মন্তব্য করলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সপ্তাহ শেষের পরমাণু আলোচনাকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন।
এই আলোচনা দীর্ঘদিনের পরমাণু বিতর্ক নিষ্পত্তির লক্ষ্যেই চলছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি কোনো নতুন পরমাণু চুক্তি না হয়, তাহলে ইরানের ওপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বোমা হামলা চালানো হতে পারে।
পেজেশকিয়ান বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আলোচনা করতে না চায় বা নিষেধাজ্ঞা আরোপ করে, এমন না যে তাহলে আমরা যেন না খেয়ে মরবো। আমরা বাঁচার পথ খুঁজে নেব।’ এই আলোচনায় উভয় পক্ষের জন্যই ঝুঁকি অনেক।
ট্রাম্প চান ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে দিতে। কারণ, ইরানের সক্ষমতা মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে এবং ইসরাইলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরান দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে। তারা চায় তাদের তেল-নির্ভর অর্থনীতির ওপর থাকা ধ্বংসাত্মক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হোক।
গত সপ্তাহে ইতালির রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পঞ্চম দফা আলোচনা শেষ করেন। কিছু সীমিত অগ্রগতির ইঙ্গিত মিললেও এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে।
ইরান তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, তেহরান কখনোই এটা মেনে নেবে না।
তিনি আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তির সম্ভাবনাকেও ইরান নাকচ করে দিয়েছে এবং সংবাদমাধ্যমে যে প্রাথমিক চুক্তির কথা বলা হচ্ছে, তা শুধুই গুজব।
বাঘাই জানিয়েছেন, আলোচনার ষষ্ঠ দফার সময়সূচি সম্পর্কে ওমান মধ্যস্থতাকারী হিসেবে বিস্তারিত জানাবে বলে তারা অপেক্ষা করছে। তিনি বলেছেন, যদি আমেরিকার পক্ষ থেকে সদিচ্ছা থাকে, তাহলে আমরাও আশাবাদী। কিন্তু যদি এই আলোচনা ইরানের অধিকার খর্ব করার উদ্দেশ্যে হয়, তাহলে এর কোনো ফল বয়ে আনবে না।
২০২৪
সালের আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের
মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন
কেবল একটি দেশের রাজনীতির
মোড়ই ঘুরিয়ে দেয়নি, বরং এটি দক্ষিণ
এশিয়ার একটি অংশের নিরাপত্তা কাঠামোকেও ...
প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন
নিশ্চিত করে একটি সমৃদ্ধ,
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক
রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ।তিনি
বলেন, দলমত, ধর্ম ও বর্ণ...
জাতিসংঘের
সাধারণ পরিষদের অধিবেশন প্রতিবছরই আসে। রাষ্ট্রনেতারা নিউইয়র্কে
যান, ভাষণ দেন, দ্বিপক্ষীয়
বৈঠক করেন, কিছু প্রস্তাব পাস
হয়, অনেক প্রতিশ্রুতিও উচ্চারিত
হয়। কিন্তু বাংলাদেশের জন্য এবারের ৮১ত...
সৌদি আরবের
কাছে অত্যাধুনিক 'স্টেলথ' (রাডারে সহজে ধরা পড়ে না এমন) যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে এক জটিল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এর ফলে আঞ্চলিক
প্রতিরোধ ক্ষমতা ব...
ইরানের
সাথে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ডজন ডজন বিমান—যার মধ্যে অন্তত ৩০টি ‘এমকিউ-৯ রিপার’
ড্রোন হারিয়েছে। এছাড়া ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত
বা ধ্বংস হয়েছে।সোম...
গত পাঁচ বছরে দক্ষিণ
এশিয়ায় তরুণদের নেতৃত্বে ছয়টি সরকারবিরোধী ও
প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাবিরোধী গণ–আন্দোলন হয়েছে।এসব
আন্দোলন এই অঞ্চলের রাজনীতিকে
মৌলিকভাবে বদলে দিয়েছে। আন্দোলনগুলোর
মধ্যে অনেক মিল...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের
শেষে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল যুক্তরাষ্ট্রের। ১৯৭৫ সালেও দেশটি বিশ্বের অন্যতম
প্রধান জাহাজ নির্মাণকারী শক্তি। তবে তখনই তার আধিপত্যে ভাটা শুরু হয়েছিল। শতাব্দীর
শেষ দিকে সর...
সৌদি
আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে
বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকাকে নতুন সুবিধা দিতে
পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এটা যুদ্ধবাজ নয়াদি...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...