ভারত ও ইসরায়েলের সম্পর্ক এখন একটি দৃঢ় কৌশলগত অংশীদারত্বে রূপ নিয়েছে। প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি ও সন্ত্রাসবিরোধী সহযোগিতার মতো অভিন্ন স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে।
১৯৯২ সালে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দুই দেশ ধীরে ধীরে ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। ইসরায়েল এখন ভারতে অন্যতম অস্ত্র সরবরাহকারী দেশ। অন্যদিকে ভারত ইসরায়েলি প্রযুক্তির বড় বাজার। ফলে দুই দেশের মধ্যে একটি বিশেষ ও উচ্চ আস্থাভিত্তিক সম্পর্ক তৈরি হয়েছে।
তবে সমালোচকদের মতে, এই ঘনিষ্ঠতা ভারতের ভাবমূর্তিকে এমন এক রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে ফেলছে, যাকে ফ্যাসিবাদী, বর্ণবাদী, ঔপনিবেশিক ও যুদ্ধবাজ হিসেবে আখ্যা দেওয়া হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল সফর করবেন। তাঁর তৃতীয় মেয়াদে এটি একটি গুরুত্বপূর্ণ ও উচ্চঝুঁকির সফর হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা, প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতায় গভীর এই অংশীদারত্বকে ঘিরে বিতর্কও কম নয়।
সমালোচকদের অভিযোগ, কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে ডানপন্থী ও সংখ্যালঘুবিরোধী নীতিকে এই সম্পর্ক পরোক্ষভাবে শক্তিশালী করছে। তাঁদের মতে, ইসরায়েলের সঙ্গে ভারতের এই কৌশলগত ঘনিষ্ঠতা দেশটির ঐতিহাসিক ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে স্পষ্ট সরে আসার শামিল।
প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রটি বিশেষভাবে আলোচিত। ভারত ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। সাংবাদিক আজাদ এশা মনে করেন, নজরদারি, ড্রোনপ্রযুক্তিসহ নানা সামরিক সরঞ্জাম উভয় দেশেই প্রান্তিক জনগোষ্ঠীকে নজরদারি ও নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে। ভারতের কাছে ইসরায়েল থেকে ক্ষেপণাস্ত্র, রাডার ও মানববিহীন আকাশযান সরবরাহ করা হয়েছে। আদানি ডিফেন্সের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব সহযোগিতা মানবাধিকার নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।
ভারতের অনেক প্রবীণ ও প্রগতিশীল নাগরিক দেশ দুটির সম্পর্ককে উপনিবেশবিরোধী আদর্শ থেকে বিচ্যুতি হিসেবে দেখছেন। একসময় যেভাবে ইয়াসির আরাফাত ও ইন্দিরা গান্ধীর রাজনৈতিক সখ্য দুই দেশের বন্ধুত্বের প্রতীক ছিল, বর্তমান উষ্ণ ও প্রকাশ্য সম্পর্ককে অনেকেই সেই ঐতিহাসিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে করছেন। তাঁদের মতে, এতে ভারতের দীর্ঘদিনের নীতিগত ও নৈতিক অবস্থান দুর্বল হয়েছে।
সমালোচকেরা আরও বলছেন, দেশটিতে এখন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলে তা কখনো কখনো ভারতবিরোধী বা হামাসপন্থী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, যা ইসলামবিদ্বেষের উত্থানের সঙ্গেও যুক্ত।
এই সম্পর্কের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বও রয়েছে। একদিকে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা, অন্যদিকে আরব দেশ ও ইরানের সঙ্গে সম্পর্ক রক্ষা। জাতিসংঘে কখনো ইসরায়েলপন্থী, কখনো ফিলিস্তিনপন্থী ভোট দেওয়ার ঘটনা এই দোদুল্যমান অবস্থানেরই প্রতিফলন। ফলে পশ্চিম এশিয়া নীতির স্পষ্ট কেন্দ্রবিন্দু খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানিয়েছিল ভারত। একই সঙ্গে ভারত অঞ্চলটিতে ন্যায়সংগত ও স্থায়ী শান্তির আহ্বানও জানিয়েছে এবং মানবিক সহায়তা পাঠিয়েছে। তবে শুরুতে যুদ্ধবিরতির আহ্বান জানানো জাতিসংঘ প্রস্তাবে ভারত নীরব ছিল, যা বিরোধী দল ও নাগরিক সমাজের সমালোচনার জন্ম দেয়। মোদি সরকার বলেছে, সন্ত্রাসবিরোধী অভিন্ন স্বার্থের ভিত্তিতেই এই সম্পর্ক গড়ে উঠেছে এবং হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে ভারত দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে।
এদিকে সমালোচকেরা মনে করেন, ফিলিস্তিনের অধিকারের প্রশ্নে ভারতের অবস্থান এখন দ্বৈত সংকেত দিচ্ছে। গাজায় বেসামরিক হতাহতের উচ্চ সংখ্যার মধ্যেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গভীর করা ভারতের দীর্ঘদিনের নৈতিক অবস্থানের পরিপন্থী।
ভারতীয় কিছু প্রতিষ্ঠান ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি ফিলিস্তিনি শ্রমিকদের পরিবর্তে হাজারো ভারতীয় শ্রমিককে ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্তকে কেউ কেউ ইসরায়েলের যুদ্ধ অর্থনীতিকে পরোক্ষ সমর্থন হিসেবে দেখছেন।
অন্যদিকে ২০১৮ সাল থেকে ভারত আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ও ফিলিস্তিনকে আলাদা করে সম্পর্ক পরিচালনা করছে। ভারত বলছে, তারা দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সমর্থন করে এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক ও উন্নয়ন সহায়তা অব্যাহত রেখেছে। ২০২৫ সালের শেষভাগ ও ২০২৬ সালের শুরুতে ভারত আবার আরব দেশগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। পশ্চিম তীর নিয়ে ইসরায়েলের পদক্ষেপের সমালোচনামূলক বিবৃতিতেও ভারত স্বাক্ষর করেছে।
দীর্ঘদিন ভারত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, উপনিবেশবিরোধী আন্দোলন ও জোটনিরপেক্ষ আন্দোলনের সক্রিয় সমর্থক ছিল। সমালোচকদের মতে, বর্তমান তীব্র কৌশলগত অংশীদারত্ব সেই ঐতিহ্য থেকে সরে আসার ইঙ্গিত দেয়। জাতীয় স্বার্থ ও নৈতিক অবস্থানের ভারসাম্য রক্ষা নিয়েই এখন বড় প্রশ্ন।
ভারতের সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের অঙ্গীকার রয়েছে। অনেকেই মনে করেন, দেশের ভেতরে ও বাইরে নীতিনির্ধারণে সেই নৈতিক ভিত্তিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। গণতন্ত্রের জননী ও বৈশ্বিক দক্ষিণের নেতৃত্বদানকারী দেশ হিসেবে আন্তর্জাতিক শান্তি ও ন্যায়বিচারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়া ভারতের বিশ্বাসযোগ্যতার সঙ্গেও জড়িত।
অতএব কেবল কৌশলগত বা অর্থনৈতিক লাভের ভিত্তিতে নয়, ন্যায়, মানবাধিকার ও সংবিধানসম্মত মূল্যবোধের আলোকে নীতিনির্ধারণই একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য অপরিহার্য। ভারতের ভবিষ্যৎ শক্তি নির্ভর করবে নীতির সঙ্গে নৈতিক অবস্থানের সামঞ্জস্য কতটা বজায় থাকে তার ওপর।
[লেখক রঞ্জন সলোমন ভারতের গোয়াভিত্তিক রাজনৈতিক ভাষ্যকার ও মানবাধিকারকর্মী]
মিডল ইস্ট মনিটর, অনুবাদ প্রথম আলো
কালো
কাপড়ে মোড়া একটি কফিন
ধীরে ধীরে এগিয়ে চলেছে
তেহরানের রাস্তায়। বিলম্বিত গ্রীষ্মের গরমে লাখো মানুষের
ভিড়। তাঁদের নিশ্বাসও যেন একসঙ্গে উঠছে-নামছে; যেন এক ছন্দে
শোক আর প্রতিবাদ মিশে
গেছে।জনসমুদ্...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও
দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে
ভারত। চীন, বাংলাদেশ ও
মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর তৈরির বিষয়ে ওই সফরে যে
কথাবার্তা হয়েছ...
সাইদ এরাকাত২৩ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত
ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন ভবিষ্যতে মার্কিন রাজনীতির এক মোড় ঘোরানো
মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকতে পারে।
এই নির্বাচন শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ
ছিল। কিন্তু ...
রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় বাংলাদেশ এক ক্লান্তির ফাঁদে আটকা পড়ছে: সবাই জানে যে বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু সব প্রচেষ্টা কৌশল পরিবর্তনের পরিবর্তে কেবল ক্লান্তিকে সামাল দিচ্ছে।...
ভারত সরকার ‘চিকেন নেক’ নামেও পরিচিত শিলিগুড়ি করিডোরে সামরিক অবকাঠামো নির্মাণের কাজ পুরোদমে শুরু করেছে। যদিও বলা হচ্ছে এই চারটি দেশের সীমান্তবর্তী উত্তর-পূর্ব অঞ্চলকে সুরক্ষিত করতে এই তৎপরতা চালানো হচ...
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৭৩ বছর বয়সী নবীজান মণ্ডল ৫০ বছর ধরে ভারতের জাতীয়, রাজ্য বা স্থানীয়—প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই তিনি দেখলেন, ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) প্রকাশিত ভোটার...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই ২৮ ফেব্রুয়ারির আকস্মিক বিমান হামলা একটি বিভীষিকাময় ঘটনা হিসেবে আবির্ভূত হয়, যা বিশ্বজুড়ে নি...
পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত ২ হাজার ২০০ কিলোমিটার। আসামের সঙ্গে বাংলাদেশের সীমানা প্রায় ২৫০ কিলোমিটার। উভয় এলাকায় নয়াদিল্লির সরকার অনেকখানিই কাঁটাতার বসিয়েছে। কেবল প্রাচীর নয়, সঙ্গে পুরো সীমান্তের তিন ...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৃহস্পতিবার (২ এপ্রিল) নয়াদিল্লিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন এব...