ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৬ নভেম্বর)। রাজ্যের ১২১টি আসনে বিকেলে ৫টা পর্যন্ত ৬০ দশমিক ১৩ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে এক হাজারের বেশি প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন। নির্বাচন ঘিরে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার অভিযোগ করেছেন, লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সমর্থকেরা তাঁর ওপর হামলা করেছেন।
আরজেডি নেতা ও লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব রাঘোপুর আসনে হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে লড়ছেন এনডিএ প্রার্থী সতীশ কুমার (বিজেপি) এবং জন সুরাজ পার্টির (জেএসপি) চঞ্চল কুমারের বিরুদ্ধে।
স্বতন্ত্র বিধায়ক ও বিহারের সাবেক মন্ত্রী তেজ প্রতাপ যাদব বৈশালী জেলার মহুয়া আসন থেকে লড়ছেন আরজেডির বর্তমান বিধায়ক মুকেশ কুমার রৌশন এবং এলজেপির সঞ্জয় সিংয়ের বিরুদ্ধে।
বিহার দখলে রাখতে নীতীশ কুমারের জেডিইউ, নরেন্দ্র মোদির বিজেপি, চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (এলজেপি-রামবিলাস), জিতনরাম মাঞ্জির হিন্দুস্তান আওয়ামী মোর্চা (হাম) এবং উপেন্দ্র কুশওয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা জোটবদ্ধ। তারা সবাই এনডিএর শরিক।
নির্বাচনে বিজেপি ও জেডিইউ ১০১টি করে আসনে লড়াই করছে। এলজেপি ২৯টি আসনে, জিতনরাম ও উপেন্দ্র কুশওয়ারা ৬টি করে আসনে।
বিহারে কংগ্রেসকে এবার গতবারের তুলনায় কম আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হবে। ২০২০ সালের ভোটে কংগ্রেস ৭০টি আসনে লড়ে জিতেছিল মাত্র ১৯টিতে। তাদের তুলনায় সিপিআই (এমএল) এর ফল খুবই ভালো হয়েছিল। এবার তারা বেশি আসন পেতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...