আফগানিস্তানে ২০২৫ সালে আফিম চাষ আগের বছরের তুলনায় ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে বৈশ্বিক সংস্থাটি সিন্থেটিক ড্রাগ উৎপাদন ও পাচার বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে।
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর ২০২২ সালে দেশটিতে আফিম চাষে নিষেধাজ্ঞা জারি করা হয়।
জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর (ইউএনওডিসি) থেকে প্রকাশিত নতুন প্রতিবেদনে বলা হয়েছে, আফিম চাষের জন্য বরাদ্দ জমির পরিমাণ ২০২৪ সালের ১২ হাজার ৮০০ হেক্টর থেকে কমে ২০২৫ সালে ১০ হাজার ২০০ হেক্টরে দাঁড়িয়েছে।
ইউএনওডিসি’র তথ্যানুযায়ী, ২০২২ সালে দেশটিতে আফিম চাষের জমির পরিমাণ ছিল প্রায় ২ লাখ ৩২ হাজার হেক্টর। ২০২৫ সালে আফিম উৎপাদন হয়েছে আনুমানিক ২৯৬ টন, যা আগের বছরের তুলনায় ৩২ শতাংশ কম।
২০২৪ সালে আফিম বিক্রি থেকে কৃষকের আয় ছিল ২৬০ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালে কমে ১৩৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ আফিম থেকে আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে।
ইউএনওডিসি সতর্ক করে বলেছে, সিন্থেটিক ড্রাগ, বিশেষ করে মেথামফেটামিন উৎপাদন ও কার্যক্রম ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
সংস্থাটি আরো বলেছে, সিন্থেটিক ড্রাগ এখন সংগঠিত অপরাধচক্রের নতুন ব্যবসায়িক মডেল হয়ে উঠেছে। কারণ, এগুলোর উৎপাদন তুলনামূলকভাবে সহজ, শনাক্ত করা কঠিন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রতি তুলনামূলকভাবে সহনশীল।
জাতিসংঘ বারবার আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, যাতে আফগান কৃষকদের আফিম বাদ দিয়ে অন্য ফসল ও জীবিকায় রূপান্তরে সহায়তা করা হয়। তালেবান সরকারও একই অনুরোধ জানিয়েছে।
ইউএনওডিসি জানিয়েছে, নিষেধাজ্ঞার পর অনেক কৃষক শস্য ও অন্যান্য ফসল চাষে মনোনিবেশ করেন। তবে বৈরী আবহাওয়া, যেমন—খরা বা কম বৃষ্টিপাতের কারণে ৪০ শতাংশের বেশি কৃষিজমি অনাবাদি পড়ে থাকে।
২০২২ সালের নিষেধাজ্ঞার ফলে আফিম চাষ তালেবান নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলে না হয়ে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে স্থানান্তরিত হয়।
২০২৪ সালের মে মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান অঞ্চলে পপি ক্ষেত ধ্বংস করতে পাঠানো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কৃষকের সংঘর্ষে কয়েকজন নিহত হয়। এই অঞ্চলে আফিম নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়।
এএফপি
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমা মোহাম্মদ আলী মারা গেছেন। আজ সোমবার মাহাথিরের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।হাসমার বয়স হয়েছিল ১০০ বছর। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা...
ইরানের
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কেয়ামত নেমে এলেও তার দেশ পুনরায় যুদ্ধ
শুরু করার জন্য পুরোপুরি
প্রস্তুত।এনবিসি-র ‘মিট দ্য
প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ...
হামাসের
নেতা খলিল আল-হাইয়া
এক সাক্ষাৎকারে ইসরাইলের আসন্ন নির্বাচনে পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ইসরাইলিরা
গাজার ‘রক্তকে’ নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে তিনি
মনে করে...
যুদ্ধের জেরে
দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ আছে হরমুজ প্রণালি। এবার বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ
এ জলপথ খুলে দিতে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ
কথা জানানো হয়েছে।যুক্...
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...