মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার (১০ নভেম্বর) বলেছেন যে, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার কোনো প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ বেশ ভালোভাবে কাজ করছে।
প্যারিসে
জি-৭ মিত্রদের সঙ্গে
দুই দিনব্যাপী বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে রুবিও বারবার এই ধারণাটি খণ্ডন
করেন যে, সামরিক পদক্ষেপ
না নেওয়া মানেই কোনো অচলাবস্থা বা
স্থিতাবস্থা বজায় থাকা।
রুবিও
বলেন, "ইরানের ওপর বর্তমানে যে
অর্থনৈতিক চাপ সৃষ্টি করা
হয়েছে তা অত্যন্ত তীব্র
এবং এটি ক্রমাগত বেড়েই
চলেছে। প্রতিদিন এর প্রভাব আরও
বাড়ছে।" তিনি আরও জানান,
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্রদের কাছ থেকেও ট্রাম্প
এমন তথ্য পেয়েছেন, যা
এই মূল্যায়নকে সমর্থন করে।
সোমবার
ট্রাম্প জানান, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে হোয়াইট হাউসে হওয়া আলোচনাসহ ওই
অঞ্চলের বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি ইরানের বিরুদ্ধে
সামরিক হামলা চালানোর পরিকল্পনা থেকে বিরত থাকার
সিদ্ধান্ত নিয়েছেন।
রুবিও
বলেন, "যদি আমরা অর্থনৈতিক
উপায় ও চাপের মাধ্যমে
একই লক্ষ্য অর্জন করতে পারি, তবে
সামরিক হামলা চালানোর কোনো প্রয়োজন নেই।
একে কোনোভাবেই অচলাবস্থা বলা যায় না।"
তিনি আরও যোগ করেন,
"বিশ্ববাজারে জ্বালানি বিক্রি করতে না পারার
মতো এমন কঠিন পরিস্থিতির
মুখোমুখি ইরান আগে কখনো
হয়নি।"
রয়টার্স