গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ
শুরু করার সময়ের তুলনায়
ইরানের সামরিক বাহিনী এখন আরও শক্তিশালী
ও অধিক উদ্দীপিত বলে
দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র।
শনিবার (৭ নভেম্বর)
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এ তথ্য
জানিয়েছে।
সেনাবাহিনীর
মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর
সঙ্গে সরাসরি সংঘাতের অভিজ্ঞতা অর্জনের ফলে ইসলামী প্রজাতন্ত্রের
সশস্ত্র বাহিনী এখন আগের চেয়ে
বেশি সতর্ক ও শক্তিশালী অবস্থানে
রয়েছে।’
তিনি
আরও বলেন, যুদ্ধের শুরুর সময়ের তুলনায় বর্তমানে তাদের মনোবল, অঙ্গীকার ও আত্মবিশ্বাস অনেক
বেশি।
আকরামিনিয়া
দাবি করেন, সরাসরি সংঘাতের অভিজ্ঞতা ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি আরও
বাড়িয়েছে।
এএফপি