সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার নির্বাচনের রাতে ডেমোক্র্যাটদের অর্জিত বিজয়ের প্রশংসা করেছেন। তিনি সেইসব “অসাধারণ প্রার্থীদের” কথা তুলে ধরেন, যারা জনসেবার অভিন্ন আদর্শ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং “নিজেদের নির্বাচনী এলাকা ও অঙ্গরাজ্যের জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়ার” অঙ্গীকার করেছেন।
সামাজিক
যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওবামা
লিখেছেন, “আজ রাতে আমেরিকার
জনগণ একটি স্পষ্ট বার্তা
দিয়েছে—তারা এমন এক
রাজনীতি চায় যা মানুষকে
বিভক্ত না করে বরং
ঐক্যবদ্ধ করে; তারা এমন
নেতা চায়, যারা তাদের
সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত
সমাধান দিতে পারে।”
তিনি
দলের সদস্যদের আহ্বান জানিয়েছেন, অর্জিত এই সাফল্যের ওপর
ভিত্তি করে তারা যেন
“যেখানে যেখানে আমাদের ক্ষমতা আছে, সেখানে পরিবর্তন
আনা শুরু করেন, ক্ষতি
রোধ করেন এবং ভবিষ্যতের
জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।”
সিএনএন