ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন, তাদের সামরিক বাহিনী এখন একটি “আক্রমণাত্মক ও অপ্রতিসম” প্রতিরক্ষা নীতি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে, ইরানকে আক্রমণকারী যেকোনো দেশে পাল্টা আগ্রাসন চালানোর হুমকি দিয়েছে আইআরজিসি।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান “সম্মানজনক ও শান্তিপূর্ণ সমাধানের” পথে অবিচল থাকার পাশাপাশি, নিজেদের সুরক্ষার জন্য “সম্পূর্ণরূপে প্রস্তুত” রয়েছে।

দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলা

সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে আরামকোর শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে পাঠানো একটি ড্রোন সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করার পর, তার ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় আরও একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

এদিকে ইরানের পশ্চিম সীমান্তে ইসরায়েলের কয়েক ডজন যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়া চালিয়েছে, বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। “শক্তি প্রদর্শন” করাই ছিল এই মহড়ার উদ্দেশ্য।

আল জাজিরা