ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, কেয়ামত নেমে এলেও তার দেশ পুনরায় যুদ্ধ শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত।
এনবিসি-র ‘মিট দ্য
প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার
বৈরিতা অবসানের লক্ষ্যে দেশটির শান্তি পরিকল্পনার শর্তগুলোর কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি
বলেন, “আমরা চাই আমাদের
যেসব সম্পদ বেআইনিভাবে আটকে রাখা হয়েছে,
সেগুলো যেন অবমুক্ত করা
হয়। আমরা আমাদের তেল
বিক্রি করতে সক্ষম হতে
চাই। আমরা এমন কিছু
বিষয় চাই যার প্রতিশ্রুতি
যুক্তরাষ্ট্র পূর্ববর্তী চুক্তিগুলোতে আগেই দিয়েছিল।”
ইরানের
এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, গত
বছরের ১২ দিনের যুদ্ধের
সময় আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের
ওপর হামলা চালিয়েছিল।
“আমাদের
যদি জিজ্ঞেস করেন, তবে কূটনীতির পথে
ফিরে যাওয়ার কোনো কারণই নেই।
কিন্তু আমি এখনও কূটনীতির
চেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ আমি মনে
করি শান্তির কোনো সুযোগই আমাদের
হাতছাড়া করা উচিত নয়।”
আরাঘচি
জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেছেন বলে ইরান শুনলেও,
“আমরা এখনও মধ্যস্থতাকারীদের মাধ্যমে
আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।”
আল-জাজিরা