কাশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবি গার্ড (আইআরজিসি)।
৪০ দিনব্যাপী চাপিয়ে দেয়া যুদ্ধ শেষ হওয়ার পর
থেকে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস হওয়া এমকিউ-১
ড্রোনগুলোর মধ্যে এটি ১৮তম।
এর আগে, ১৪ নভেম্বর
আইআরজিসি-এর জনসংযোগ দপ্তর
জানিয়েছিল যে, কাশম দ্বীপের
আকাশে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ১৭তম এমকিউ-১
ড্রোনটিকে শনাক্ত করে ধ্বংস করেছে।
এছাড়া
৪ ও ৬ নভেম্বর
(আবান ১৩ ও ১৫)
পৃথক দুটি বিবৃতিতে আইআরজিসি
কাশম দ্বীপের আকাশে একই ধরনের ১৫তম
ও ১৬তম ড্রোন ধ্বংস
করার কথা জানিয়েছিল।
এখন
পর্যন্ত, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৫৬টি এমকিউ-৯
(MQ-9) ড্রোন এবং ১৮টি এমকিউ-১ ড্রোন ভূপাতিত
করা হয়েছে।
মেহের নিউজ