অধিকৃত পশ্চিম তীরে ‘ইহুদি সন্ত্রাসবাদ’-এর বিষয়ে চোখ বন্ধ করে রাখার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাঁর মন্ত্রিসভার সদস্য বেন-গভির ও স্মোত্রিখকে দায়ী করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে বেনেট লিখেছেন, “দৃঢ়তা ও গুরুত্বের সঙ্গে কাজ করলে অনেক আগেই এই জঘন্য সন্ত্রাসবাদের অবসান ঘটানো সম্ভব ছিল।”

তিনি আরও যোগ করেন যে, ইসরায়েলের বর্তমান নেতৃত্ব বিষয়টি দেখেও না দেখার ভান করছে।

চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বেনেট বলেছেন, আসন্ন নির্বাচনে তাঁর দল জয়ী হলে তিনি “এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান” নেবেন।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর কাছে আজ প্রায় একশ ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনি ও সাংবাদিকদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর যে হামলা বেড়েছে, এটি তারই একটি অংশ।

আল-জাজিরা