সিরিয়ার নতুন প্রশাসনকে প্রয়োজনীয় সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসের গুলার।
পাশাপাশি সিরিয়া থেকে কুর্দি বিদ্রোহীদের নির্মূল করার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করা বিদ্রোহীদের দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। আসাদের পতনের পর গতকাল শনিবার দামেস্কে পুনরায় চালু করা হয়েছে তুরস্কের দূতাবাস। এর দুদিন আগে দামেস্ক সফর করেছেন দেশটির গোয়েন্দা প্রধান।
আঙ্কারায় সাংবাদিকদের উদ্দেশে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী গুলার বলেন, 'আসাদকে উৎখাত করা নতুন প্রশাসন তাদের প্রথম বিবৃতিতে জানিয়েছে, দেশের সকল সরকারি প্রতিষ্ঠান, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি সম্মান রাখবে তারা।'
নতুন প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
তুরস্ক সিরিয়ার নতুন প্রশাসনকে সামরিক সহযোগিতা দেওয়ার কথা ভাবছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'অনেক দেশের সঙ্গেই সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণের চুক্তি রয়েছে আঙ্কারার। নতুন প্রশাসন চাইলে আমরা সিরিয়াতেও প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।'
২০১৬ থেকে তুরস্ক সীমান্তে অবস্থিত সিরিয়ার উত্তরাঞ্চলে চারটি সামরিক অভিযান চালিয়েছে আঙ্কারা। এসব অভিযানের মাধ্যমে সেখানকার ভূখণ্ডও দখল করেছে।
রয়টার্স জানায়, বর্তমানে সিরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের কয়েক হাজার সেনা অবস্থান করছে।
সময় হলে এসব সামরিক ঘাঁটি নিয়ে নতুন প্রশাসনের সঙ্গে 'আলোচনা ও পুনর্মূল্যায়ন' করা হবে বলে মন্তব্য করেন গুলার।
কুর্দি বিদ্রোহীদের নির্মূল করার ডাক
গুলার জানান, এ মুহূর্তে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি বিদ্রোহীদের নির্মূল করাই আঙ্কারার প্রধান লক্ষ্য। তিনি দাবি করেন, এই লক্ষ্যের কথা ওয়াশিংটনকেও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সিরিয়ার সবচেয়ে বড় তেলক্ষেত্রগুলো নিয়ন্ত্রণ করে। দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রধান মিত্রও তারা।
এদিকে তুরস্কে অবস্থিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) দীর্ঘদিন ধরে আঙ্কারার সঙ্গে লড়াই করে যাচ্ছে। তুরস্কে নিষিদ্ধ ঘোষিত এই গোষ্ঠীর সঙ্গে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়।
গুলার বলেন, 'আজ হোক বা কাল হোক, নতুন সিরিয়ায় কুর্দি সন্ত্রাসীদের নির্মূল করা হবে।'
১৩ আগস্টের
ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার কারিসুন্ডা গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে
ফিরেছিলেন আব্দুল হাফিজ, যেখানে তিনি একসময় পড়তেন।২৬ বছর বয়সী
এই যুবক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজ...
পাকিস্তান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছে। উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ককে তারা নিজেদের কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করে।রূপক অর্থে বলা যায়,
পাকিস্তান ...
যুক্তরাষ্ট্র
যুদ্ধবিরতি আলোচনা অচলাবস্থার মধ্যে ইরানের বন্দরগুলোতে “অনির্দিষ্টকালের” নৌ অবরোধ এবং
ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন ব্যবস্থা গ্রহণের হুমকি
দিয়েছে।তবে,
বিমানবাহী রণতরী ইউএসএ...
গত ১০ অক্টোবর,
সৌদি আরবের পবিত্র শহর মক্কায় পাকিস্তান সৌদি
আরব ও তুরস্কের সঙ্গে
একটি নতুন নিরাপত্তা চুক্তি
স্বাক্ষর করেছে, যা মক্কা যৌথ
প্রতিরক্ষা চুক্তি নামে পরিচিত। এই
চুক্তি মধ্যপ্রাচ্যের উদী...
ভারতের
সীমান্তবর্তী নেপালের তরাই-মধেশ অঞ্চলে
ধর্মীয় সংঘাতের ঝুঁকি ক্রমেই বাড়ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতো ভারতের হিন্দু
জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর প্রভাব নেপালের মাটিতে ক্রমাগত বাড়তে...
২০২৫
সালের মে মাসে ভারত
ও পাকিস্তান চার দিনব্যাপী এক
তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছিল। কিন্তু গণমাধ্যমের আলোচনায় যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রাধান্য
থাকলেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটি সংঘটিত...
আজাদ জম্মু ও কাশ্মীর নামে পরিচিত পাকিস্তান-শাসিত কাশ্মীরে দুই মাস ধরে রাজনৈতিক অস্থিরতা
চলছে। সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি চরমে ওঠে এবং বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে তা প্রাণঘাতী রূ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...