ট্রাম্পের আদেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা, মার্কিন নাগরিকদের ভিসা দেবে না চাদ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে আফ্রিকার দেশ চাদ। বৃহস্পতিবার (৫ জুন) দেশটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে চাদসহ ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এএফপি
এ সিদ্ধান্তের কথা জানিয়ে চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইতনো নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেন, ‘চাদের দেওয়ার মতো না কোনো উড়োজাহাজ আছে, না আছে শতকোটি ডলার দেওয়ার সামর্থ্য; তবে চাদের আছে আত্মমর্যাদা ও গর্ব।’
এর আগে বুধবার এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১২টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা।
ট্রাম্প আরও সাতটি দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দেশগুলো হলো বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান ও ভেনেজুয়েলা। তবে এসব দেশের নাগরিকদের জন্য কিছু ‘সাময়িক কাজের ভিসা’ দেওয়া হবে।
এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে নিজের প্রথম মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটালেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। কলোরাডোতে ইহুদিদের একটি র্যালিতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনার জেরে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওভাল অফিস থেকে ‘এক্স’-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প নিজেই তা জানিয়েছেন।
ভিডিও বার্তায় ট্রাম্প আরও বলেন, ‘বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আমাদের দেশের জন্য কতটা চরম বিপদের জন্ম দিয়েছে, কলোরাডোর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনা সেটাই তুলে ধরেছে। আমরা তাদের চাই না।’
আফগানিস্তানের
কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় নারী, শিশুসহ ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে দাবি করেছে আফগান তালেবান
সরকার। তবে পাকিস্তানের...
প্রায় দেড় বছর
হলো ভারতীয় উড়োজাহাজের জন্য পাকিস্তানের আকাশ বন্ধ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে যাওয়া-আসা
সময় ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীনের হোটান এলাকার আকাশপথ ব্যবহার
নিয়ে ভারত সে দেশের...
বাংলাদেশে বিনিয়োগ
বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে
সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।বুধবার (৩...
যুক্তরাষ্ট্রের
বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার
চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই
সরকার এবার বিমান বাংলাদেশ
এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান
এয়ারবাসের কাছ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে
দাঁড়িয়েছে।মঙ্গলবার (২৯
সেপ্টেম্বর) ঘটনাস্থলে
উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী
এ তথ্য জানিয়েছেন।সোমবার
দুপুরে রাখ...
প্রথমবারের
মতো জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ‘লাইভ ফায়ারিং’-এ
অংশ নিল পাকিস্তানের নতুন
হাঙ্গর-শ্রেণির সাবমেরিন।পাকিস্তান আইএসপিআর
রোববার (২৭ সেপ্টেম্বর)
বিবৃতিতে জানায়, ‘পিএনএস হাঙ্গর’ নামের সাবম...
বাংলাদেশ
বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক
এয়ার ফোর্সেস (প্যাসাফ)- এর সদস্যদের মধ্যে
তিন দিনব্যাপী ‘নবম এয়ারম্যান-টু-এয়ারম্যান’
আলোচনা অনুষ্ঠিত
হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে গত
২...
বন্যাবিধ্বস্ত
নেপালে এ বার ভয়াবহ
তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে
৭,১২৬ মিটার উচ্চতার
হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা
ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...