থাইল্যান্ডের সীমান্তবর্তী মিয়ানমারের কায়া বা কারেন রাজ্যে প্রতিরোধ বাহিনীর অভিযানে মিয়ানমারের সরকারি বাহিনী ব্যাপক হতাহতের শিকার হয়েছে। কারেন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) বাওলাখ টাউনশিপে এই অভিযান চালায়। মিয়ানমারের বিরোধী সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানায়, কারেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট-জেনারেল কর্নেল ফোন নাইং বলেছেন, প্রতিরোধ বাহিনী সালউইন নদীর পূর্বে বাওলাখ শহরে একটি জান্তা অপারেশনাল কমান্ডকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে। প্রতিরোধ সেনারা অপারেশনাল কমান্ডের দুটি ঘাঁটি দখল করেছে। ঘাঁটিগুলোর আয়তম বাওলাখ শহরের চেয়েও বড়। বাওলাখ শহরকে সরকারি সেনামুক্ত করা কেএনডিএফের লক্ষ্য বলে কর্নেল নাইং জানান। ঘাঁটি দখলের লড়াইয়ে প্রায় ২০ জন সরকারি সেনা নিহত হয়েছে বলে কেএনডিএফ দাবি করে। এ সময় বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। এর মধ্যে সরকারি বাহিনীর একটি কামানও রয়েছে। বাওলাখ টাউনশিপে সরকারি বাহিনীর তিনটি লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন রয়েছে।