ইন্ডাস রোবোটিক্স অ্যান্ড অটোনোমাস সিস্টেমস (আরএএস) ২০২৬ এক্সপোতে নতুন ধরনের কামিকাজে ড্রোন ’ডি-২৪৮ ডেল্টা উইং’ উন্মোচন করেছে পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা (এইচআইটি)। এর পাল্লা ৩,০০০ কিলোমিটার এবং এটি ১২-১৪ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে বলে দাবি করা হয়েছে।
২৪০ কেজি ওজনের
এই ড্রোন ৩০-৫০ কেজি পেলোড বহন করতে পারে এবং এর ডেল্টা-উইং নকশা ইরানের শাহেদ-সিরিজের
লোইটারিং মিউনিশনের অনুরূপ।
এটি পাকিস্তানের
অন্যতম দুর পাল্লার মনুষ্যবিহীন স্ট্রাইক সিস্টেম বলে দাবি করা হচ্ছে।
এর প্রোপালশন,
নেভিগেশন, ফ্লাইট কন্ট্রোল, যোগাযোগ বা কম্পোজিট প্রযুক্তির সাথে চীনের সম্ভাব্য প্রযুক্তিগত
সংযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।