ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের একটি নৌপথের ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে ইরান ও ওমান সমঝোতায় পৌঁছেছে।

তিনি বলেন, এ বিষয়ে যৌথ ঘোষণা প্রস্তুতের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে শর্ত হলো ‘নির্দিষ্ট কিছু তৃতীয় পক্ষ এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না দেবে।

বাকায়ি জানান, সমঝোতাটি মূলত হরমুজ প্রণালির নির্দিষ্ট নৌপথের ভৌগোলিক বিন্যাস ও নৌচলাচল-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হয়েছে। তবে চূড়ান্ত যৌথ ঘোষণা প্রকাশ না হওয়া পর্যন্ত সমঝোতার বিস্তারিত শর্ত প্রকাশ করা হয়নি।


আল-জাজিরা