ইসরাইলের বিরুদ্ধে পুরোনো প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান: প্রতিরক্ষামন্ত্রী
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজি নাসিরজাদে বলেছেন, ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান পুরোনো প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবু এগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে যে কার্যকর, সেটা প্রমাণিত হয়েছে।
নাসিরজাদে সম্প্রতি সাংবাদিকদের বলেন, ‘১২ দিনের এই যুদ্ধে আমরা এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম, যাঁদের পূর্ণ সমর্থন ছিল। ইরান কেবল ইসরাইলি শাসনের সঙ্গেই নয়, বরং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা, লজিস্টিক ও সামরিক সহায়তার বিরুদ্ধেও লড়েছে।’
প্রতিরক্ষামন্ত্রীর মতে, পুরো যুদ্ধে ইরান কেবল নিজেদের তৈরি অস্ত্রই ব্যবহার করেছে। তিনি বলেন, ‘যুদ্ধের সব অস্ত্র আমাদের নিজস্ব প্রতিরক্ষা শিল্প থেকে এসেছে। বিশ্ব দেখেছে আমাদের ক্ষেপণাস্ত্রগুলো কীভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং শত্রুর কতটা ক্ষতি করেছে।’
নাসিরজাদে অভিযোগ করেন, ইসরাইল গণমাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ আরোপ করে প্রকৃত ক্ষয়ক্ষতি গোপন করেছে। তবে ধীরে ধীরে ফাঁস হওয়া তথ্যে ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত ও ধ্বংসক্ষমতা প্রমাণ করেছে।
ইরানের মন্ত্রী আরও বলেন, ‘এখন আমাদের ক্ষেপণাস্ত্র আগের তুলনায় অনেক উন্নত। আমাদের হাতে আরও শক্তিশালী অস্ত্র আছে, যেগুলো এখনো ব্যবহার করা হয়নি। ইসরাইল আবার কোনো দুঃসাহস দেখালে আমরা অবশ্যই সেগুলো ব্যবহার করব।’
প্রতিরক্ষামন্ত্রী বলেন, যুদ্ধে ইসরাইল তাদের সবচেয়ে উন্নত মার্কিন-সমর্থিত প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করেছে—যেমন থাড, প্যাট্রিয়ট, আয়রন ডোম, অ্যারো ইত্যাদি। কিন্তু এসব ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির প্রশংসা
অন্যদিকে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল সদর দপ্তরের কমান্ডার বলেছেন, ইরানের সেনারা পূর্ণ প্রস্তুতিতে আছে এবং শত্রুপক্ষের গতিবিধি নিবিড়ভাবে নজরদারি করছে।
আল-আনবিয়া ইরানের সশস্ত্র বাহিনীর বিচার বিভাগীয় প্রধান হোজ্জাতোল ইসলাম পুরখাঘানের সঙ্গে বৈঠকে বলেন, ‘যদি তারা আবার ভুল করে আমাদের পবিত্র ভূখণ্ডে আক্রমণ চালায়, তবে তাদের আরও ভয়াবহ জবাব দেওয়া হবে।’
গত ১৩ জুন ইসরাইল উসকানিমূলকভাবে ইরানের হামলা চালালে বহু বেসামরিক মানুষ ও কিছু জ্যেষ্ঠ কমান্ডার ও পরমাণুবিজ্ঞানী নিহত হন। এরপর ইরান পাল্টা আঘাত হানে। তখনই ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি নতুন করে প্রকাশ্যে আসে।
তেহরান টাইমস
২০২৪
সালের আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের
মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন
কেবল একটি দেশের রাজনীতির
মোড়ই ঘুরিয়ে দেয়নি, বরং এটি দক্ষিণ
এশিয়ার একটি অংশের নিরাপত্তা কাঠামোকেও ...
প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন
নিশ্চিত করে একটি সমৃদ্ধ,
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক
রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ।তিনি
বলেন, দলমত, ধর্ম ও বর্ণ...
জাতিসংঘের
সাধারণ পরিষদের অধিবেশন প্রতিবছরই আসে। রাষ্ট্রনেতারা নিউইয়র্কে
যান, ভাষণ দেন, দ্বিপক্ষীয়
বৈঠক করেন, কিছু প্রস্তাব পাস
হয়, অনেক প্রতিশ্রুতিও উচ্চারিত
হয়। কিন্তু বাংলাদেশের জন্য এবারের ৮১ত...
সৌদি আরবের
কাছে অত্যাধুনিক 'স্টেলথ' (রাডারে সহজে ধরা পড়ে না এমন) যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে এক জটিল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এর ফলে আঞ্চলিক
প্রতিরোধ ক্ষমতা ব...
ইরানের
সাথে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ডজন ডজন বিমান—যার মধ্যে অন্তত ৩০টি ‘এমকিউ-৯ রিপার’
ড্রোন হারিয়েছে। এছাড়া ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত
বা ধ্বংস হয়েছে।সোম...
গত পাঁচ বছরে দক্ষিণ
এশিয়ায় তরুণদের নেতৃত্বে ছয়টি সরকারবিরোধী ও
প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাবিরোধী গণ–আন্দোলন হয়েছে।এসব
আন্দোলন এই অঞ্চলের রাজনীতিকে
মৌলিকভাবে বদলে দিয়েছে। আন্দোলনগুলোর
মধ্যে অনেক মিল...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের
শেষে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল যুক্তরাষ্ট্রের। ১৯৭৫ সালেও দেশটি বিশ্বের অন্যতম
প্রধান জাহাজ নির্মাণকারী শক্তি। তবে তখনই তার আধিপত্যে ভাটা শুরু হয়েছিল। শতাব্দীর
শেষ দিকে সর...
সৌদি
আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে
বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকাকে নতুন সুবিধা দিতে
পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এটা যুদ্ধবাজ নয়াদি...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...