ইরান সংঘাত: মধ্যস্থতা করতে গিয়ে নানা চাপে পাকিস্তান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে মধ্যস্থতা করতে গিয়ে চাপে পড়েছে পাকিস্তান। একদিকে ইরানে বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল; অন্যদিকে পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থল সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার আয়োজক হওয়া পাকিস্তানের আশায় কালো ছায়া পড়ছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক থাকা একটি দেশ হিসেবে পাকিস্তান আলোচনার পথ তৈরিতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে পাকিস্তানের সুবিধা হচ্ছে—মধ্যপ্রাচ্যে তাদের কোনো বিশেষ ভূমিকা নেই। এ ছাড়া পাকিস্তানে কোনো মার্কিন সামরিক ঘাঁটিও নেই। ফলে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মতো পাকিস্তানকে কোনো বাড়তি দায় নিতে হবে না।
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে মনে করা হয়। গত কয়েক বছরে তেহরানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কেরও নাটকীয় উন্নতি হয়েছে।
পাকিস্তানের জন্য এই শান্তি প্রচেষ্টার পেছনে আরও একটি জরুরি কারণ রয়েছে। গত বছর দেশটি সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যার অর্থ হলো রিয়াদের পক্ষে দেশটিকে যুদ্ধে নামতে বাধ্য করা হতে পারে। ইরানের সঙ্গে দীর্ঘ সীমান্ত এবং ইরানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিয়া মুসলিম জনগোষ্ঠীর দেশ হিসেবে পাকিস্তান যেকোনো মূল্যে এই পরিস্থিতি এড়াতে বদ্ধপরিকর।
বড় বাধা ইসরায়েল
পাকিস্তানি কর্মকর্তাদের মতে, উভয় পক্ষই নীতিগতভাবে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে। তবে সংঘাত ক্রমে আরও বিস্তৃত হচ্ছে। আস্থার অভাব প্রকট হয়ে উঠেছে। এ ছাড়া তেহরান ও ওয়াশিংটনের অবস্থান একে অপরের থেকে অনেক দূরে।
পাকিস্তানি কর্মকর্তারা মনে করেন, যেকোনো আলোচনার ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি হলো ইসরায়েলের ভূমিকা। শান্তি আলোচনায় প্রতিবন্ধক হিসেবে তাদের ভূমিকা রয়েছে।
গত শুক্রবার ইসরায়েল ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা এবং বেসামরিক পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা না করার ঘোষণার পরিপন্থী।
পাকিস্তানি কর্মকর্তাদের মতে, এ ধরনের বেসামরিক এবং অরাজনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা যেকোনো আলোচনাকে নস্যাৎ করে দিতে পারে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধি বলেন, ইরানের মূল লক্ষ্য হলো যুদ্ধ শেষ করা এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর হামলা চালাবে না—এমন নিশ্চয়তা পাওয়া।
লোধি আরও বলেন, ‘সবচেয়ে কঠিন বিষয় হলো, ট্রাম্পের কথায় বিশ্বাস রাখা। তিনি যুক্তিসংগত কোনো পক্ষ নন, তিনি সম্পূর্ণ খামখেয়ালি।’ ট্রাম্প দাবি করছেন, ইরান একটি চুক্তির জন্য মরিয়া। কিন্তু তেহরান বলছে, তিনি আসলে ‘নিজের সঙ্গেই নিজে দর-কষাকষি করছেন’।
নিশ্চয়তা চায় ইরান
ইরান কেবল যুদ্ধবিরতিই নয়, বরং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের নিশ্চয়তা চায়। একটি সম্ভাবনা হতে পারে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের কাছেই রাখা। তবে এই ধারণাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। তবে ট্রাম্প নিজে এই প্রণালির যৌথ (মার্কিন-ইরানি) প্রশাসনের প্রস্তাব দিয়েছেন।
এখন পর্যন্ত পাকিস্তান উভয় পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদান করেছে, যেখানে উভয় পক্ষই কট্টর অবস্থান নিয়েছে। শনিবার পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন। পাশাপাশি যুদ্ধ অবসানের উপায় নিয়ে আলোচনার জন্য তুরস্ক, মিসর, সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল রোববার ইসলামাবাদে বৈঠক শুরু করেছেন।
পরোক্ষ আলোচনা
ইসলামাবাদ ধারণা করছে, যেকোনো আলোচনা হবে পরোক্ষভাবে, যেখানে পাকিস্তানি কর্মকর্তারা আলাদা কক্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে মধ্যস্থতা করবেন। তেহরান মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে।
পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং তাদের বিশাল সেনাবাহিনী আলোচনার ভেন্যুর নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পাশাপাশি পাকিস্তানের বিমানবাহিনী ইরানি কর্মকর্তাদের যাতায়াতের জন্য এসকর্ট বা বিশেষ সুরক্ষা দিতে পারে।
আবারও প্রতারণার অভিযোগ
ইরান বলছে, ওয়াশিংটন আবারও প্রতারণার চেষ্টা করছে। কারণ, গত এক বছরে আলোচনার মধ্যেই তারা দুবার ইরানে বোমা হামলা চালিয়েছে। এ অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে, শান্তি আলোচনা হয়তো যুক্তরাষ্ট্রের মূল পরিকল্পনায় নেই।
গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পথে থাকা ৭ হাজার পদাতিক সেনার পাশাপাশি পেন্টাগন আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা বিবেচনা করছে।
আস্থা তৈরির লক্ষ্যে পাকিস্তান প্রস্তাব দিয়েছিল, যেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স—ইরান এ ধারণা গ্রহণ করেছে। তেহরান মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে বিশ্বাস করে না।
দ্য গার্ডিয়ান, অনুবাদ: প্রথম আলো
কালো
কাপড়ে মোড়া একটি কফিন
ধীরে ধীরে এগিয়ে চলেছে
তেহরানের রাস্তায়। বিলম্বিত গ্রীষ্মের গরমে লাখো মানুষের
ভিড়। তাঁদের নিশ্বাসও যেন একসঙ্গে উঠছে-নামছে; যেন এক ছন্দে
শোক আর প্রতিবাদ মিশে
গেছে।জনসমুদ্...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও
দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে
ভারত। চীন, বাংলাদেশ ও
মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর তৈরির বিষয়ে ওই সফরে যে
কথাবার্তা হয়েছ...
সাইদ এরাকাত২৩ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত
ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন ভবিষ্যতে মার্কিন রাজনীতির এক মোড় ঘোরানো
মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকতে পারে।
এই নির্বাচন শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ
ছিল। কিন্তু ...
রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় বাংলাদেশ এক ক্লান্তির ফাঁদে আটকা পড়ছে: সবাই জানে যে বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, কিন্তু সব প্রচেষ্টা কৌশল পরিবর্তনের পরিবর্তে কেবল ক্লান্তিকে সামাল দিচ্ছে।...
ভারত সরকার ‘চিকেন নেক’ নামেও পরিচিত শিলিগুড়ি করিডোরে সামরিক অবকাঠামো নির্মাণের কাজ পুরোদমে শুরু করেছে। যদিও বলা হচ্ছে এই চারটি দেশের সীমান্তবর্তী উত্তর-পূর্ব অঞ্চলকে সুরক্ষিত করতে এই তৎপরতা চালানো হচ...
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৭৩ বছর বয়সী নবীজান মণ্ডল ৫০ বছর ধরে ভারতের জাতীয়, রাজ্য বা স্থানীয়—প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই তিনি দেখলেন, ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) প্রকাশিত ভোটার...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই ২৮ ফেব্রুয়ারির আকস্মিক বিমান হামলা একটি বিভীষিকাময় ঘটনা হিসেবে আবির্ভূত হয়, যা বিশ্বজুড়ে নি...
পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্ত ২ হাজার ২০০ কিলোমিটার। আসামের সঙ্গে বাংলাদেশের সীমানা প্রায় ২৫০ কিলোমিটার। উভয় এলাকায় নয়াদিল্লির সরকার অনেকখানিই কাঁটাতার বসিয়েছে। কেবল প্রাচীর নয়, সঙ্গে পুরো সীমান্তের তিন ...
চীন ও রাশিয়া
চলতি মাসেই তাদের যৌথ বার্ষিক নৌ-মহড়ার আয়োজন করবে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরের কয়েকটি
এলাকায় যৌথ টহল পরিচালনা করবে। চীনের প্রতিরক্ষা মন্...
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৃহস্পতিবার (২ এপ্রিল) নয়াদিল্লিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেন এব...