আফগান সীমান্তে যুদ্ধবিরতির মেয়াদ শেষ: সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার পাকিস্তানের
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
আফগানিস্তানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মুখে পাকিস্তান আবারও দেশ থেকে ‘সন্ত্রাসবাদ নির্মূলের’ অঙ্গীকার ব্যক্ত করেছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত বুধবার দুই দেশ সীমান্ত সংঘর্ষ বন্ধের ঘোষণা দিয়েছিল। সোমবার (২৩ মার্চ) মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা রয়েছে।
তবে সোমবার ‘পাকিস্তান দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ইঙ্গিত দিয়েছেন যে, আফগানিস্তানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে ইসলামাবাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ। আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের সাম্প্রতিক পদক্ষেপগুলো এই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।’
এদিকে রোববার আফগানিস্তানের তালেবান সরকার ও একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, পূর্ব সীমান্তবর্তী কুনার প্রদেশে পাকিস্তানের ছোঁড়া মর্টারের গোলায় একজন নিহত হয়েছেন।
গত কয়েক মাস ধরে আফগানিস্তান ও পাকিস্তান উত্তেজনায় জড়িয়েছে। ইসলামাবাদ অভিযোগ করছে, পাকিস্তানের ভেতর আন্তঃসীমান্ত হামলা চালানো চরমপন্থীদের আশ্রয় দিচ্ছে কাবুল। তবে তালেবান কর্তৃপক্ষ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এক সপ্তাহ আগে কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানি হামলার পর ঈদ উপলক্ষ্যে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। আফগান কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে দুই দেশের মধ্যে নতুন করে এই সংঘাত শুরু হয়। এর আগে উপসাগরীয় দেশগুলো ও চীনের মধ্যস্থতার চেষ্টাও ব্যর্থ হয়। তবে গত মাস থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরু হওয়ায় উপসাগরীয় দেশগুলোর মনোযোগ এখন নিজেদের অঞ্চলের পরিস্থিতির দিকে।
এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তান দিবসের বার্তায় বলেছেন, আফগানিস্তানের ভেতরে সামরিক অভিযান ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় অঙ্গীকারের প্রতীক’।
তিনি আরও বলেন, আমরা আমাদের দেশের শান্তি ও নিরাপত্তায় কোনো আঘাত আসতে দেব না।
এএফপি
২০২৪
সালের আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের
মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন
কেবল একটি দেশের রাজনীতির
মোড়ই ঘুরিয়ে দেয়নি, বরং এটি দক্ষিণ
এশিয়ার একটি অংশের নিরাপত্তা কাঠামোকেও ...
প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন
নিশ্চিত করে একটি সমৃদ্ধ,
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক
রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ।তিনি
বলেন, দলমত, ধর্ম ও বর্ণ...
জাতিসংঘের
সাধারণ পরিষদের অধিবেশন প্রতিবছরই আসে। রাষ্ট্রনেতারা নিউইয়র্কে
যান, ভাষণ দেন, দ্বিপক্ষীয়
বৈঠক করেন, কিছু প্রস্তাব পাস
হয়, অনেক প্রতিশ্রুতিও উচ্চারিত
হয়। কিন্তু বাংলাদেশের জন্য এবারের ৮১ত...
সৌদি আরবের
কাছে অত্যাধুনিক 'স্টেলথ' (রাডারে সহজে ধরা পড়ে না এমন) যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে এক জটিল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এর ফলে আঞ্চলিক
প্রতিরোধ ক্ষমতা ব...
ইরানের
সাথে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ডজন ডজন বিমান—যার মধ্যে অন্তত ৩০টি ‘এমকিউ-৯ রিপার’
ড্রোন হারিয়েছে। এছাড়া ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত
বা ধ্বংস হয়েছে।সোম...
গত পাঁচ বছরে দক্ষিণ
এশিয়ায় তরুণদের নেতৃত্বে ছয়টি সরকারবিরোধী ও
প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাবিরোধী গণ–আন্দোলন হয়েছে।এসব
আন্দোলন এই অঞ্চলের রাজনীতিকে
মৌলিকভাবে বদলে দিয়েছে। আন্দোলনগুলোর
মধ্যে অনেক মিল...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের
শেষে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল যুক্তরাষ্ট্রের। ১৯৭৫ সালেও দেশটি বিশ্বের অন্যতম
প্রধান জাহাজ নির্মাণকারী শক্তি। তবে তখনই তার আধিপত্যে ভাটা শুরু হয়েছিল। শতাব্দীর
শেষ দিকে সর...
সৌদি
আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে
বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকাকে নতুন সুবিধা দিতে
পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এটা যুদ্ধবাজ নয়াদি...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...