আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যেকোনো সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লিগের সভাপতি তারো আসোকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ইউএনবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, ‘অধ্যাপক ইউনূস তারো আসোকে বলেছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি ছয় মাসের সময়সীমা নির্ধারণ করেছেন এবং এই সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে।’
তিনি জানান, ‘সব প্রস্তুতি সম্পন্ন হলে নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। জুন পর্যন্ত সময় নির্ধারণ একটি নির্বাচনী রোডম্যাপ হিসেবেও কাজ করবে। তিনি জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না।’
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একাধিক ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছে—অর্থনীতিকে স্থিতিশীল করা হয়েছে, প্রশাসনিক ও আইনি সংস্কার চলছে এবং নির্বাচন কমিশনকে ঘিরে প্রস্তুতি এগিয়ে যাচ্ছে।
রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ও মতপার্থক্য চিহ্নিত করেছেন।
আগামী জুনের শুরুতে কমিশনের দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘সরকার আশা করছে, রাজনৈতিক দলগুলো দ্রুত সংস্কার প্রশ্নে ঐকমত্যে পৌঁছাবে এবং জুলাইয়ের মধ্যেই সংস্কারের গতি বাড়বে।’
তিনি বলেন, ‘অধ্যাপক ইউনূস তিনটি বিষয়কে সামনে রেখে এগোচ্ছেন—সংস্কার, ফ্যাসিস্ট শক্তির বিচার এবং নির্বাচন। সব প্রস্তুতি শেষ হলেই তিনি নির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।’
সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো অস্থিরতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক অস্থিরতা বা প্রশাসনিক অনিশ্চয়তা অনুভব করছি না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান প্রক্রিয়ার অংশ এবং সব দলই প্রধান উপদেষ্টার নেতৃত্বে আস্থা প্রকাশ করেছে।’
এর আগে বুধবার বিকেলে প্রধান উপদেষ্টা ইউনূস জাপানের রাজধানী টোকিওতে পৌঁছান। তিনি ৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়ায় যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করবেন।
হোটেলে ফিরে প্রধান উপদেষ্টা তারো আসোর সঙ্গে বৈঠক করেন, যার মাধ্যমে তাঁর টোকিও সফর শুরু হয়।
তিনি রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের সহায়তা কামনা করেন।
২০২৪
সালের আগস্ট মাসে গণ-অভ্যুত্থানের
মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন
কেবল একটি দেশের রাজনীতির
মোড়ই ঘুরিয়ে দেয়নি, বরং এটি দক্ষিণ
এশিয়ার একটি অংশের নিরাপত্তা কাঠামোকেও ...
প্রধানমন্ত্রী
তারেক রহমান বলেছেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন
নিশ্চিত করে একটি সমৃদ্ধ,
স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক
রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ।তিনি
বলেন, দলমত, ধর্ম ও বর্ণ...
জাতিসংঘের
সাধারণ পরিষদের অধিবেশন প্রতিবছরই আসে। রাষ্ট্রনেতারা নিউইয়র্কে
যান, ভাষণ দেন, দ্বিপক্ষীয়
বৈঠক করেন, কিছু প্রস্তাব পাস
হয়, অনেক প্রতিশ্রুতিও উচ্চারিত
হয়। কিন্তু বাংলাদেশের জন্য এবারের ৮১ত...
সৌদি আরবের
কাছে অত্যাধুনিক 'স্টেলথ' (রাডারে সহজে ধরা পড়ে না এমন) যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে এক জটিল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এর ফলে আঞ্চলিক
প্রতিরোধ ক্ষমতা ব...
ইরানের
সাথে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ডজন ডজন বিমান—যার মধ্যে অন্তত ৩০টি ‘এমকিউ-৯ রিপার’
ড্রোন হারিয়েছে। এছাড়া ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত
বা ধ্বংস হয়েছে।সোম...
গত পাঁচ বছরে দক্ষিণ
এশিয়ায় তরুণদের নেতৃত্বে ছয়টি সরকারবিরোধী ও
প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাবিরোধী গণ–আন্দোলন হয়েছে।এসব
আন্দোলন এই অঞ্চলের রাজনীতিকে
মৌলিকভাবে বদলে দিয়েছে। আন্দোলনগুলোর
মধ্যে অনেক মিল...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের
শেষে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল যুক্তরাষ্ট্রের। ১৯৭৫ সালেও দেশটি বিশ্বের অন্যতম
প্রধান জাহাজ নির্মাণকারী শক্তি। তবে তখনই তার আধিপত্যে ভাটা শুরু হয়েছিল। শতাব্দীর
শেষ দিকে সর...
সৌদি
আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে
বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকাকে নতুন সুবিধা দিতে
পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এটা যুদ্ধবাজ নয়াদি...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...