অধিকার প্রশ্নে আপোস করবে না ইরান, মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার হুমকি দিয়েছে ইরান। একইসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি এখন আগের চেয়ে ‘কম আশাবাদী’। আল-জাজিরা
২০১৫ সালের চুক্তি বাতিলের পর নতুন পারমাণবিক সমঝোতার উদ্দেশ্যে এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও ইরান পাঁচ দফা আলোচনা করেছে। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ট্রাম্প আবারও ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ কৌশল চালু করেন। তিনি আলোচনার মাধ্যমে একটি কূটনৈতিক সমাধানে পৌঁছার চেষ্টার পাশাপাশি তেহরানকে সামরিক পদক্ষেপের হুমকিও দিয়ে আসছেন।
বুধবার (১১ জুন) ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেন, 'যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিই আমাদের আওতায়, আমরা সেগুলোর অবস্থান জানি এবং প্রয়োজনে বিনা দ্বিধায় তা লক্ষ্য করব।' তবে তিনি একইসাথে আশাবাদ ব্যক্ত করে বলেন, 'আশা করি, পরিস্থিতি সেখানে পৌঁছবে না, আলোচনা সফল হবে।'
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি রয়েছে। বৃহত্তম সামরিক ঘাঁটিটি কাতারে অবস্থিত।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বাড়ছে। তেহরান একে ‘অপরিহার্য অধিকার’ বলে উল্লেখ করছে। আর যুক্তরাষ্ট্র বলছে এটি তাদের জন্য ‘লাল রেখা’।
গত মাসে উপসাগরীয় সফরে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। কিন্তু সোমবার নিউইয়র্ক পোস্টের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি এখন আগের চেয়ে অনেক কম আশাবাদী। হয়তো তারা (ইরান) আর চুক্তি চায় না। কী আর বলা যায়?'
তিনি বলেন, 'আমি নিশ্চিত না। আগে মনে হয়েছিল (চুক্তি হবে), কিন্তু এখন দিন যত যাচ্ছে, আমার আত্মবিশ্বাস তত কমে যাচ্ছে। ওদের দিক থেকে বিলম্ব হচ্ছে বলে মনে হচ্ছে, এটা দুঃখজনক। কয়েক মাস আগের তুলনায় এখন আমি অনেক কম আত্মবিশ্বাসী।'
ট্রাম্প আরও বলেন, 'ওদের মধ্যে কী যেন একটা পরিবর্তন এসেছে। এখন আমি চুক্তি হওয়ার ব্যাপারে অনেক কম আশাবাদী... হতে পারে তারা চুক্তি চায় না—আমি কী বলব? আবার হতে পারে চায়ও। এখনও কিছুই চূড়ান্ত নয়।'
ট্রাম্প জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। 'মানুষের প্রাণহানি ছাড়া যদি তা ঠেকানো যায়, তবে তা আরও ভালো হবে,' বলেন তিনি।
বর্তমানে ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ শতাংশ মাত্রার বহু গুণ বেশি। যদিও এটি এখনও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রাট চেয়ে নেক কম।
তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে পশ্চিমা দেশগুলো, বিশেষত যুক্তরাষ্ট্র ও ইসরাইল, বরাবরই অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী সম্প্রতি বলেন, 'সমৃদ্ধকরণ আমাদের পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি। ওয়াশিংটনের এতে হস্তক্ষেপ করার অধিকার নেই।'
গত ৩১ মে পঞ্চম দফা আলোচনার পর ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু প্রস্তাব পেয়েছে। যদিও তেহরানের দাবি, ওই খসড়ায় অস্পষ্টতা রয়েছে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত স্পষ্ট কোনো অঙ্গীকার নেই।
একইসঙ্গে ইরান জানিয়েছে, তারা একটি পাল্টা প্রস্তাব প্রস্তুত করছে। এদিকে সোমবার থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নর্স বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
আইএইএ একটি প্রতিবেদনে ইরানের সহযোগিতাকে ‘অসম্পূর্ণ’ হিসেবে বর্ণনা করেছে, বিশেষত যেসব স্থানে পূর্বে অনিয়ন্ত্রিত পারমাণবিক উপাদান পাওয়া গেছে সেগুলোর ব্যাখ্যা দিতে তেহরান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তবে ইরান আইএইএ-র ওই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে বলেছে, এটি ইসরাইলের দেওয়া ‘জাল নথির’ ওপর ভিত্তি করে তৈরি।
১৩ আগস্টের
ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার কারিসুন্ডা গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে
ফিরেছিলেন আব্দুল হাফিজ, যেখানে তিনি একসময় পড়তেন।২৬ বছর বয়সী
এই যুবক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজ...
পাকিস্তান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চেয়েছে। উপসাগরীয় অঞ্চলের সঙ্গে সম্পর্ককে তারা নিজেদের কৌশলগত স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মনে করে।রূপক অর্থে বলা যায়,
পাকিস্তান ...
যুক্তরাষ্ট্র
যুদ্ধবিরতি আলোচনা অচলাবস্থার মধ্যে ইরানের বন্দরগুলোতে “অনির্দিষ্টকালের” নৌ অবরোধ এবং
ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন ব্যবস্থা গ্রহণের হুমকি
দিয়েছে।তবে,
বিমানবাহী রণতরী ইউএসএ...
গত ১০ অক্টোবর,
সৌদি আরবের পবিত্র শহর মক্কায় পাকিস্তান সৌদি
আরব ও তুরস্কের সঙ্গে
একটি নতুন নিরাপত্তা চুক্তি
স্বাক্ষর করেছে, যা মক্কা যৌথ
প্রতিরক্ষা চুক্তি নামে পরিচিত। এই
চুক্তি মধ্যপ্রাচ্যের উদী...
ভারতের
সীমান্তবর্তী নেপালের তরাই-মধেশ অঞ্চলে
ধর্মীয় সংঘাতের ঝুঁকি ক্রমেই বাড়ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মতো ভারতের হিন্দু
জাতীয়তাবাদী গোষ্ঠীগুলোর প্রভাব নেপালের মাটিতে ক্রমাগত বাড়তে...
২০২৫
সালের মে মাসে ভারত
ও পাকিস্তান চার দিনব্যাপী এক
তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছিল। কিন্তু গণমাধ্যমের আলোচনায় যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রাধান্য
থাকলেও, সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইটি সংঘটিত...
আজাদ জম্মু ও কাশ্মীর নামে পরিচিত পাকিস্তান-শাসিত কাশ্মীরে দুই মাস ধরে রাজনৈতিক অস্থিরতা
চলছে। সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতি চরমে ওঠে এবং বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে তা প্রাণঘাতী রূ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...