দক্ষিণ এশিয়ার জনগণের জন্য যৌথ সুফল নিশ্চিত করা এবং আঞ্চলিক সংহতিকে আরও এগিয়ে নিতে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ ভুটান।

ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি  মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে আঞ্চলিক সহযোগিতা অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শামা ওবায়েদ আঞ্চলিক সহযোগিতার বিষয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে বলেন, তিনিই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার ধারণাটি উত্থাপন করেছিলেন।

এই প্রেক্ষাপটে, বৃহত্তর সংহতি গড়ে তুলতে এবং দক্ষিণ এশিয়ার জনগণের জন্য সম্মিলিত সুফল পৌঁছে দিতে আঞ্চলিক এই জোটকে পুনরুজ্জীবিত করার ওপর উভয় পক্ষ জোর দেয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানেরগেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উদ্যোগের প্রশংসা করেন এবং কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশা প্রকাশ করেন, এই দুটি বিশেষ অঞ্চল চালু হলে তা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে এবং বাংলাদেশ ভুটানের মধ্যে পারস্পরিক অর্থবহ অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

শামা ওবায়েদ বলেন, এসব উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে যোগাযোগ (কানেক্টিভিটি) জোরদার করতে অবদান রাখতে পারে।

বাংলাদেশ ভুটানের মধ্যে অনুষ্ঠিত চতুর্থফরেন অফিস কনসালটেশন’ (এফসিও)- যোগ দিতে ভুটানের পররাষ্ট্র সচিব তিন দিনের সফরে ঢাকায় রয়েছেন। মঙ্গলবার সকালে এফসিও অনুষ্ঠিত হয়।

বাসস