যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় দুই দেশকে আবারও আলোচনায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) মধ্যস্থতাকারী পাকিস্তান এ কথা জানিয়েছে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি সাংবাদিকদের বলেন, ‘ইসলামাবাদ এমওইউয়ের আওতায় সব পক্ষকে আবারও আলোচনায় ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছে।

তিনি বলেন, চুক্তির আওতায় কৌশলগত পর্যায়ের আলোচনা আয়োজনের প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলতে পাকিস্তান সংশ্লিষ্ট দেশগুলোকে উৎসাহিত করছে।

এএফপি, ইসলামাবাদ