তের মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধ শেষ হওয়ার পর সেখানে প্রশাসনিক দায়িত্ব ভাগ করে নেবে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফাতাহ ও এর প্রধান প্রতিদ্বন্দ্বী হামাস। এ বিষয়ে ঐক্যমত্যের চুক্তি হাতে পাওয়ার দাবি করেছে এক আরব সংবাদমাধ্যম।
মঙ্গলবার লন্ডনভিত্তিক কাতারি সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে।
চুক্তির নথি
আজ আল-আরাবি আল-জাদিদ এ সংক্রান্ত এক নথি প্রকাশ করেছে। এতে কমিটি গঠনের প্রাথমিক চুক্তি দেখানো হয়েছে। এই কমিটিই যুদ্ধের পর গাজা উপত্যকার দায়িত্ব নেবে।
প্রতিবেদনে বলা হয়, নথিটিতে কমিটির কার্যক্রম সম্পর্কে বলা হয়েছে। এতে দাবি করা হয়, কমিটি 'গাজা উপত্যকার প্রশাসনের দায়িত্বে থাকবে। তারা ফিলিস্তিনি সরকারের কাঠামো অনুসরণ করবে এবং (গাজা সংক্রান্ত) সব বিষয়ের জন্য দায়বদ্ধ থাকবে।'
কমিটি গঠনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি পশ্চিম তীরের ফিলিস্তিনি সরকারের সঙ্গে গাজার যোগাযোগ আরও শক্তিশালী করে তোলা।
এই নথিতে বলা হয়েছে, এই কমিটি পশ্চিম তীরের 'ফিলিস্তিনি রাজনৈতিক ব্যবস্থা' অনুসরণ করবে।
সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহে কায়রোয় হামাস ও ফাতাহর কর্মকর্তাদের মধ্যে আলোচনায় চুক্তির বিষয়গুলো সম্পর্কে উভয় পক্ষ একমত হয়েছে।
এ বিষয়ে ইসরায়েল সরকারের মত ২৪ ঘণ্টার মধ্যে জানাতে বলেছে ফাতাহ ও হামাস।
একইসঙ্গে এটাও দাবি করা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষকেও সব সংশ্লিষ্ট পক্ষকে তাদের মতামত জানানোর জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
যুদ্ধবিরতির চাপ অব্যাহত
সম্প্রতি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। বিচ্ছিন্নভাবে উভয় পক্ষের কয়েক দফা হামলা-পাল্টা হামলা চললেও যুক্তরাষ্ট্রের দাবি মোটা দাগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এ সময়ের পর থেকেই আন্তর্জাতিক মহল থেকে গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ আসছে।
গতকাল সৌদি আরব সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, তারা শিগগির গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা কমাতে যা প্রয়োজন, তা করার অঙ্গীকারের কথা জানান মাখোঁ।
ইরানের
বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র
তাদের গুরুত্বপূর্ণ দূরপাল্লার গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার
মজুত অনেকটাই হারিয়ে ফেলেছে।শুক্রবার (১৪
আগস্ট) প্রকাশিত
দ্য ওয়াশিংটন পোস্টে প্রক...
উন্নত
বিমান প্রযুক্তি থেকে শুরু করে
ভবিষ্যতের যুদ্ধ ব্যবস্থার নকশা ও নির্মাণের
শিল্পকাজ পর্যন্ত, আকাশযুদ্ধের পরবর্তী যুগে একটি ভূমিকা
নিশ্চিত করার দীর্ঘমেয়াদী প্রচেষ্টায়
ভারত ফ্রান্সের ষষ্ঠ প্র...
চীনের তৈরি শত শত কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র (ম্যানপ্যাডস) নীরবে ইরানে পৌঁছে যাওয়া ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উচ্চঝুঁকির সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করে। কয়েক মাস ধরে যু...
সামরিক প্রশিক্ষণ,
মহড়া, সামুদ্রিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক
প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে প্রস্তাবিত ‘জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি
ইনফরমেশ...
তুরস্কের তুসাস
থেকে ছয়টি টি১২৯ এটিএকে
লাইট এ্যাটাক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ। নাইজেরিয়া,
ফিলিপাইন ও সোমালিয়ার পর
বাংলাদেশ হলো এই হেলিকপ্টারের চতুর্থ বিদেশী গ্রাহক।তুরস্কের প্রতিরক্ষা
বিষয়ক ওয়ে...
আগামী দশকের
মধ্যে ভারতীয় নৌবাহিনীর জন্য দুই শতাধিক যুদ্ধ জাহাজের বহর গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।
কারণ বিশ্বের বৃহত্তম নৌবহর গড়ে তুলছে চীন। অন্যদিকে, পাকিস্তান উন্নত চীনা-নির্মিত
আক্রমণকারী সাবমেরিন ...
নিজ দেশে উৎপাদিত অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ভারতীয়
বিমান বাহিনী (আইএএফ) দিল্লি-ভিত্তিক ভেদা অ্যারোনটিক্স থেকে
সুরশাস্ত্র এমকে১ কামিকাজে ড্রোন বা আত্মঘাতী ড্রোনের ...
ভারতের
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা
(ডিআরডিও) তাদের দূরপাল্লার ভূমি থেকে আকাশে
নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (এসএএম) ‘কুশ’র প্রথম পরীক্ষামূলক
উড্ডয়ন সম্পন্ন করেছে।ভারতের
...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...