হোয়াইট হাউসের চেয়ে ৭ গুণ বড় সাংস্কৃতিক কেন্দ্র গড়েছে উজবেকিস্তান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
উজবেকিস্তানের নতুন সাংস্কৃতিক কেন্দ্রটি এতটাই বিশাল যে এটি হলিউড সাইন-এর চেয়ে চার গুণ উঁচু এবং হোয়াইট হাউসের চেয়ে প্রায় সাত গুণ বড়।
উজবেকিস্তানের তাসখন্দে তিন তলাবিশিষ্ট আংশিক জাদুঘর ও আংশিক শিক্ষা গবেষণা কেন্দ্র হিসেবে গড়ে ওঠা এ সাংস্কৃতিক কেন্দ্রটির নাম সেন্টার ফর ইসলামিক সিভিলাইজেশন (সিআইএসসি)। এটি নির্মাণে খরচ হয়েছে ১৫ কোটি মার্কিন ডলার।
২০২৬ সালের মার্চ থেকে জনসাধারণের জন্য এ সাংস্কৃতিক কেন্দ্রটি খুলে দেওয়া হবে। আশা করা হচ্ছে, এ সাংকৃতিক কেন্দ্রটি ইসলামি জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে উজবেকিস্তানের ঐতিহাসিক ভূমিকাকে নতুন করে সামনে নিয়ে আসবে।
সিআইএসসি-এর পরিচালক ফিরদাভস আবদুখালিকভ বলেন, ‘এ অঞ্চলটি বিশ্বসভ্যতায় অবদান রাখা বহু পূর্বসূরির আবাসভূমি ছিল। তাঁদের সে অবদানের কথা কীভাবে বিশ্বের সামনে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় ও আধুনিক কায়দায় উপস্থাপন করা যাবে, সেটাই বড় প্রশ্ন হয়ে উঠেছিল।’
৮ বছর ধরে ভবনটির নির্মাণকাজ চলেছে। ৪০টির বেশি দেশের ১ হাজার ৫০০ বিশেষজ্ঞ সিআইএসসি-এ বৈজ্ঞানিক, স্থাপত্যগত ও সাংস্কৃতিক কাজের সঙ্গে ছিলেন।
ভবনের শীর্ষে ৬৫ মিটার লম্বা একটি নীল রঙের গম্বুজ বসানো আছে।
সাংস্কৃতিক কেন্দ্রে ‘পারস্পরিক মিথস্ক্রিয়াভিত্তিক শিক্ষাচর্চার’ একটি জোন থাকবে। সেখানে ভার্চ্যুয়াল রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রযুক্তির বদৌলতে দর্শনার্থীরা সেখানে ঐতিহাসিক পণ্ডিত ও চিন্তাবিদদের কথিত ‘জীবন্ত প্রতিকৃতির’ সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতাও পাবেন। এই প্রযুক্তিনির্ভর আয়োজনের লক্ষ্য হলো—শিশুদের জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, সাহিত্য এবং শিল্পকলার জগতের প্রতি আগ্রহী করে তোলা।
সাংস্কৃতিক কেন্দ্রটির দ্বিতীয় তলা গবেষণার জন্য নির্ধারিত। সেখানে আন্তর্জাতিক গবেষকেরা আধুনিক গ্রন্থাগার ব্যবহারের সুযোগ পাবেন। সেখানে থাকছে ২ লাখের বেশি বই।
আবদুখালিকভ বলেন, ‘এটি শুধু জাদুঘর নয়। এটি একটি সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্ল্যাটফর্ম। এখানে নিদর্শনের সঙ্গে সঙ্গে প্রভাবশালী ব্যক্তিত্বদের জীবন ও ভাবনাকে তুলে ধরা হয়েছে।
উজবেকিস্তান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও ইসলাম ধর্ম সেখানকার ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে।
আরবদের আগমনের মাধ্যমে সপ্তম শতকে মধ্য এশিয়া অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসার ঘটে। এতে অঞ্চলটিতে আগে থেকে প্রচলন থাকা জরথুস্ত্র ও বৌদ্ধ ঐতিহ্যের জায়গায় নতুন ধর্মীয় ধারা প্রতিষ্ঠিত হয়। নবম থেকে ১২ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত মধ্য এশিয়া—বিশেষ করে বর্তমান উজবেকিস্তান বিজ্ঞান, সাহিত্য ও স্থাপত্যকলায় এক উজ্জ্বল স্বর্ণযুগ পার করেছে।
ইতিহাসবিদ ফারহান আহমদ নিজামি বলেন, ‘বিশ্বায়ন’ ধারণাটি প্রচলিত হওয়ার বহু আগেই উজবেকিস্তান ও বিস্তৃত মধ্য এশিয়া অঞ্চলটি বিশ্বায়নের নমুনা হয়ে উঠেছিল।
আন্তমহাদেশীয় বাণিজ্যপথ সিল্ক রোড ব্যবহার করে উজবেকিস্তানের বুখারা ও সমরখন্দের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে যাওয়া যেত। ভেনিস থেকে জিয়ান পর্যন্ত বিস্তৃত ছিল সিল্ক রোড। এটি ১ হাজার ৫০০ বছর ধরে (খ্রিষ্টপূর্ব ১৩০ থেকে খ্রিষ্টাব্দ ১৪৫৩ পর্যন্ত) গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই দীর্ঘ পথে পূর্ব ও পশ্চিমের সংস্কৃতি, জ্ঞান ও শিল্পের মেলবন্ধন হতো। আর উজবেকিস্তান ছিল তার কেন্দ্রস্থল।
পরে ১৫ ও ১৬ শতকে তিমুরিদ সাম্রাজ্য শিল্প, বিজ্ঞান ও কূটনীতির ক্ষেত্রে দ্বিতীয় রেনেসাঁ যুগের সাক্ষী হয়, যার কেন্দ্র ছিল সমরখন্দ। আর সে যুগের অনুপ্রেরণাতেই সিআইএসসি সাংস্কৃতিক কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে।
১৯ শতকে রাশিয়ার বিস্তারের কারণে মধ্য এশিয়ার অনেক অঞ্চল রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। পরে তা সোভিয়েত ইউনিয়নের অধীনে আসে। ওই সময় সেখানে ধর্মনিরপেক্ষ শাসন চালু হয় এবং ইসলামি চর্চা সীমিত করা হয়।
আবদুখালিকভ বলেন, ‘সোভিয়েত যুগে আমাদের সাংস্কৃতিক সম্পদের একটি বড় অংশ দেশ থেকে চলে গিয়েছিল।’
১৯৯১ সালে উজবেকিস্তান স্বাধীনতা লাভ করে। তখন থেকে দেশটির ইসলামি ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় পুনরুজ্জীবিত হতে শুরু করে। এ লক্ষ্যেই সিআইএসসিকে তার ঐতিহাসিক জিনিসপত্র পুনরুদ্ধারের নির্দেশনা দেওয়া হয়।
সিএনএন
উত্তরের
সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের
মৌসুম শুরুর আগেই দেখা মিলেছে
বিশ্বের অন্যতম উচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার।আগস্টের
শুরুতেই অনুকূল আবহাওয়া ও মেঘমুক্ত আকাশে
জেলার বিভিন্ন এলাকা থেকে খালি চোখে...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে, সে বিষয়ে সরকারের
আরও বিধিনিষেধ আরোপের পক্ষে অধি...
ভেনিস’খ্যাত বরিশালে গিয়ে নদী-খাল, ভাসমান বাজারসহ বিভিন্ন ঐতিহাসিক
স্থাপনা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট
ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকালে ঝালকাঠির ...
পার্বত্য
চট্টগ্রামে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর
মধ্যে সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন
জাতিগোষ্ঠীর সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীসহ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে নিয়ম...
ভারতের
উত্তর প্রদেশে একটি এলাকায় শতাধিক
মানুষ মাটিতে বিছানো চাটাইয়ের ওপর পা গুটিয়ে
বসে আছেন। জুলাইয়ের প্রচণ্ড গরম উপেক্ষা করে
তাঁরা স্লোগান দিচ্ছেন এবং জাতীয় পতাকা
নাড়াচ্ছেন।
রাজধানী
নয়াদিল্...
প্রায়
১৮ মাস বিরতির পর
বাংলাদেশে আবারও উৎপাদন কার্যক্রম শুরু করেছে স্যামসাং।
সরকারের দীর্ঘমেয়াদি নীতিগত সহায়তা ও বিনিয়োগ প্রণোদনার
মাধ্যমে ২০৩০ সালের মধ্যে
বাংলাদেশকে বৈশ্বিক ইলেকট্রনিক্স উৎপাদন ...
ভোর
হতেই মিয়ানমারের ইয়াঙ্গুনের মাছের বাজারগুলো কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে।
হ্লাইং নদীর তীরে স্তূপ
করে রাখা বিপুল পরিমাণ
টাটকা মাছ বাছাইয়ে ব্যস্ত
হয়ে পড়েন শ্রমিকরা।রাবারের
দস্তানা ও বুট পরে
তারা...
সচেতন
একজন নাগরিক হিসেবে আমি অনেক দিন
ধরেই দেশের বিভিন্ন আন্দোলন অনুসরণ করে আসছিলাম। যেমন
নিরাপদ সড়ক চাই আন্দোলন।
খুব বেশি যে সক্রিয়
ছিলাম, তা নয়; কিন্তু
অনুসরণ করছিলাম। ২০২৪ সালের জুলাইয়ের
প্র...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...