সোয়া তিন শ বছরের পুরনো চট্টগ্রামের খ্রিস্টান সমাধিক্ষেত্র
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
খ্রিস্টান সমাধিক্ষেত্র! চট্টগ্রাম শহরে আমার অন্যতম পছন্দের স্থান, ১৭০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত খ্রিস্টান সমাধিভূমিটি। চট্টগ্রাম শহরের ঐতিহ্য ভ্রমণ কখনই সম্পূর্ন হবে না, যদি কোন ভ্রমণকারী এই স্থান পরিভ্রমণ না করেন।
এই সমাধিক্ষেত্রের অবেলিস্ক সদৃশ্য সমাধিগুলো কি যে মোহনীয় লাগে। অবেলিস্ক আমি প্রথম দেখি ঢাকার বাহাদুর শাহ পার্কে তারপর মিশরে। বাংলাদেশের একমাত্র অবেলিস্ক সেটি । চট্টগ্রাম সমাধিক্ষেত্র ভ্রমণ করার পর, সে তথ্যের সাথে নতুন তথ্য যুক্ত হয়েছে। চট্টগ্রাম সমাধিক্ষেত্রে অবেলিস্ক সদৃশ্য বেশ কয়েকটি অবেলিস্ক রয়েছে। ঢাকার নারিন্দা খ্রিস্টান সমাধিক্ষেত্রেও রয়েছে। উচ্চতায় সেগুলো চট্টগ্রামেরটির মত নয়। সূচালো শীর্ষদেশসহ একটি অবেলিস্ক সমাধি এখনও সুরক্ষিত রয়েছে চট্টগ্রাম সমাধিক্ষেত্রে। সেই সুবাদে বলতেই পারি বাংলাদেশের দ্বিতীয় অবেলিস্ক রয়েছে চট্টগ্রাম খ্রিস্টান সমাধিভূমিতে।
অবেলিস্ক স্থাপনের ধারনাটির জন্ম হয়েছে গ্রিসে। তারপর বিশ্বের বিভিন্ন স্থানে এ ধারণা ছড়িয়ে পরে। মিশর, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড ও আমেরিকায় অবেলিস্ক স্থাপনের রেওয়াজ রয়েছে সমাধিতে কিংবা শহরের কেন্দ্রে বিশেষ মনুমেন্ট হিসেবে।
প্রায় তিন বছর পর আজ গেলাম সেখানে। সময়ের আবর্তনে শ্রীহীন হচ্ছে সমাধিভূমিটি। ঝোপ, আগাছা, মশা, পোকামাকড়ে পরিপূর্ণ স্থানটি। বৃষ্টিতে বাদুর, সাপ-খোপের উপদ্রব বেড়ে যায় একথা সত্যি কিন্তু কোন স্থান যত্নে থাকলে উপদ্রব অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব।
সীমানা প্রাচীন ভেংগে গেছে, সেখানে এলাকার আবর্জনার স্থান তৈরী হয়েছে। সমাধিস্থানের মূল ফটক বন্ধ থাকলেও দেয়াল টপকে কেউ কেউ ভেতরে প্রবেশ করতে পারে। সেটি পর্যটকদের জন্য ভীতিকরও বটে। উপরের কথা গুলো কেন বলছি, কাকে বলছি জানি না। তবে যারা এই ঐতিহাসিক স্থান পরিভ্রমণ করতে চায়, তারা যেন নির্ভয়ে কাজটি করতে পারেন, সেই বিষয়ে চট্টগ্রামবাসী নিশ্চয়ই দৃষ্টি দিবেন।
নানা স্থাপত্যরীতির সমাধিগুলো ভীষণ দৃষ্টিনন্দন।শুধু যে নান্দনিক স্থাপত্য রয়েছে এই ভূমিতে এমনটি নয়, অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসও রয়েছে প্রতিটি সমাধির সাথে। যদিও বেশির ভাগ সমাধির এপিটাফ নেই। যেগুলো রয়েছে সেগুলোও পড়া যায় না।
বাংলাদেশের ৬৪ জেলায় খ্রিস্টান সমাধিক্ষেত্র রয়েছে। যেগুলোর বেশির ভাগ বিলুপ্ত আর যে সমাধিভুমি গুলো টিকে রয়েছে, সেখানে টিকে থাকা সমাধির সংখ্যা খুব কম । আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি চট্টগ্রামের সমাধিক্ষেত্রে টিকে থাকা সমাধির সংখ্যা সব থেকে বেশি।
আমার পেছনের সমাধিটি চট্টগ্রামের চিফ কালেক্টর চার্লস ক্রফটস এর। তিনি মৃত্যুবরণ করেন ১৭৮৬ খ্রিস্টাব্দে। তিনি ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর ঘনিষ্ঠ বন্ধু ও বেংগল বোর্ড অব রেভিনিউ এর সদস্য।
গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এই সমাধিক্ষেত্রের যত্ন ও সংরক্ষণ প্রয়োজন।
[ফেসবুক টাইমলাইন থেকে]
নেপালের প্রধানমন্ত্রী
বালেন্দ্র শাহের আসন্ন ভারত সফরের সময়
নেপাল ও ভারত দ্বিপাক্ষিক
অংশীদারিত্বের জন্য একটি যৌথ
রূপকল্প নথি (ভিশন ডকুমেন্ট)
উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন
খাতে সহ...
মধ্যপ্রাচ্যে
তৃতীয় একটি মার্কিন বিমানবাহী
রণতরি এসে পৌঁছেছে। এটি
সামরিক শক্তির এক বড় প্রদর্শনী,
এমন সময়ে যখন মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের পরবর্তী
পদক্ষেপ নিয়ে বিভিন্ন বিকল্প
...
অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’
অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা।রোববার (১৫
নভেম্বর) প্রকাশিত
এক যৌথ বিবৃতিতে এ
কথা জানান...
ভারতে
এত দিন মসজিদের নিচে
মন্দির আছে এই অভিযোগ
উঠছিল। এবার অভিযোগ উঠল,
পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় শিব মন্দির সরিয়ে
নাকি বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। অভিযোগ
উঠেছে, কলকাতার বিখ্যাত বিরিয়ানি রেস...
ভারতের
উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা
নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক
জোট গঠন করলেন হায়দরাবাদের
সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও
অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ।
বৃহস্পতিবার (১...
যুক্তরাষ্ট্রের
মধ্যবর্তী নির্বাচনে মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে
দেশটির সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ।গতকাল
মঙ্গলবারের এ জয়ের মধ্...
২০১৫
সালের মার্চ মাসে নির্বাচনের দিন
বেনিয়ামিন নেতানিয়াহু ২৮ সেকেন্ডের একটি
বিতর্কিত ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি ডানপন্থী ভোটারদের
সতর্ক করে বলেন যে,
আরব নাগরিকরা ‘দল বেঁধে’ ভোটকেন্দ্রে
যাচ...
মিশিগানের সিনেট
নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ রিপাবলিকান দলের সাবেক প্রতিনিধি মাইক
রজার্সকে হারাতে যাচ্ছেন। এল-সায়েদের এই জয়কে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের
জন্য একটি গুরুত্ব...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...