তুরস্ক থেকে উপহার পাওয়া দোগান-শ্রেণীর একটি ফাস্ট-অ্যাটাক শিপ কমিশন করেছে মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এমএনডিএফ)। জাহাজটি ১৫ আগস্ট কমিশন করা হয় বলে তুর্কী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে জানানো হয়।
তুর্কী কোস্ট গার্ড এটি ব্যবহার করেছে। তখন এর তুর্কী নাম ছিল ‘টিসিজি ভলকান’। জাহাজটির নতুন নামকরণ করা হয়েছে ‘ধরুমাবন্ত’।
মালদ্বীপকে হস্তারের জন্য ইস্তাম্বুল নৌ শিপইয়ার্ডে কয়েক মাস ধরে এর রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ চলে।
জাহাজটি পরিচালনার জন্য মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা এপ্রিল থেকে মে পর্যন্ত তুরস্কে প্রশিক্ষণ গ্রহণ করে।
জাহাজটি ১ জুলাই তুরস্ক থেকে যাত্রা করে এবং ৭ আগস্ট মালে পৌছায়। ১০ আগস্ট মালে বন্দরে আনুষ্ঠানিকভাবে ‘ভলকান’ থেকে তুর্কি পতাকা নামানো হয়।
কমিশনিং অনুষ্ঠানে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু জাহাজটির নামফলক উন্মোচন করেন এবং নৌ কমিশনিং পেনান্টের পাশাপাশি মালদ্বীপের পতাকা উত্তোলন পর্যবেক্ষণ করেন।
মুইজ্জু এই উপহারের জন্য তুরস্কের কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি জোর দিয়ে বলেন যে এই জাহাজ মালদ্বীপের সমুদ্র অঞ্চল রক্ষার ক্ষমতাকে শক্তিশালী করে এবং ভারত মহাসাগরে আঞ্চলিক নিরাপত্তায় অবদান রাখে।
ধরুমাবন্ত জাহাজে রয়েছে একটি অটো-মেলারা ৭৬ মিমি/৬২ কমপ্যাক্ট গান এবং একটি টুইন-ব্যারেল ওরলিকন ৩৫ মিমি/৯০ গান। এটি হারপুন ক্ষেপণাস্ত্রও ছুঁড়তে পারে। তবে, ক্ষেপনাস্ত্রের লঞ্চারগুলো অনুদানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।
জাহাজটি পুরোপুরি অপারেশনাল করতে তুর্কি নৌবাহিনীর একটি কারিগরি দল মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীকে সহায়তা করবে। তারা মালদ্বীপের ক্রুদের জন্য দুই সপ্তাহের একটি অনবোর্ড প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করবে।
জেনিস ডিফেন্স
সৌদি আরব–সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে পণ্যবাহী চারটি বিমান
বোঝাই করে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে অস্ত্রের এই চালান ইয়েমেনে পাঠানো হয়। এমন এক সময় এসব অস্ত্র দ...
ইয়েমেনে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে
বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে সৌদি আরব।
অভিযানে লোহিত সাগরে জাহাজ চলাচলের পথ নিরাপদ করতে
উপকূলীয় এলাকায় অগ্রসর হওয়া কিংবা একাধিক
দিক...
যুক্তরাষ্ট্র
আবার বড় পরিসরে সামরিক
হামলা শুরু করলে আরও
ব্যাপক ও কঠোর পাল্টাজবাব
দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে একই সঙ্গে
কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা
ব্যক্তিগ...
যুদ্ধ
যখন অষ্টম মাসে পড়েছে এবং
দুপক্ষ একই সঙ্গে সংঘাত
বৃদ্ধি ও কূটনৈতিক উদ্যোগ
নিয়ে ভাবছে, তখনই ইরানের কাছাকাছি
মধ্যপ্রাচ্যের জলসীমায় তৃতীয় একটি বিমানবাহী রণতরি
স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে যুক্ত...
ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘হাতের পুতুল’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনের
ডাক দিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া জোট’। ঘ...
শরণার্থীদের
দেশে ফেরত পাঠানোর কর্মসূচির
আওতায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের প্রায় ১ হাজার ৫০০
নাগরিককে নিজ দেশে ফেরত
পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া।জাতিসংঘ
ও কয়েক ডজন মানবাধিকার
সং...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...