সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ ও আবাসনসংক্রান্ত ভিসা-নীতিতে কিছু পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি ১৪ দিন ও ৬০ দিনের প্রবেশ ভিসার আওতায় আরো ছয়টি দেশের নাগরিকদের জন্য আবেদন করার সুযোগ সম্প্রসারণ করেছে। এর ফলে আরো বেশি ভ্রমণকারী সহজে আমিরাতে প্রবেশ করতে পারবেন।
এর আগে এই সুবিধা
শুধু নির্দিষ্ট যোগ্য ভারতীয় নাগরিকদের জন্য ছিল। এখন
থেকে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার
নাগরিকেরাও এই ভিসার জন্য
আবেদন করতে পারবেন।
এছাড়া,
যোগ্য আবাসিক দেশের তালিকাও সম্প্রসারণ করা হয়েছে। আগে
শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের
সদস্য দেশগুলোর বৈধ বাসিন্দারা এই
সুবিধা পেতেন। এখন এর সঙ্গে
সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডার বৈধ
বাসিন্দারাও অন্তর্ভুক্ত হয়েছেন।
দুবাই
ভ্রমণে আগ্রহীরা এখন ৪৮ ঘণ্টার
মধ্যেই সিঙ্গেল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসার অনুমোদন পেতে পারবেন। দুবাইয়ের
জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড
ফরেইনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত পর্যটন অফিসের মাধ্যমে আবেদন করলে ৩০ থেকে
৬০ দিনের মেয়াদের এই ভিসা পাওয়া
যাবে।
দুবাই
কর্তৃপক্ষ সম্পত্তির ভিত্তিতে দুই বছরের আবাসিক
ভিসা পাওয়ার শর্ত সংশোধন করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, একক মালিকানাধীন সম্পত্তির
ক্ষেত্রে আগের ন্যূনতম সাত
লাখ ৫০ হাজার দিরহাম
মূল্যের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে।
তবে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তির একক মালিক হতে
হবে।
যদি
সম্পত্তির একাধিক মালিক থাকেন, তাহলে প্রত্যেক বিনিয়োগকারীর মালিকানার অংশের মূল্য কমপক্ষে ৪ লাখ দিরহাম
হতে হবে। তহলেই তারা
আবাসিক ভিসার জন্য আবেদন করতে
পারবেন।
আঞ্চলিক
আকাশসীমা বন্ধ এবং বিমান
চলাচল ব্যাহত হওয়ার কারণে যেসব দর্শনার্থী অতিরিক্ত
সময় অবস্থানের জরিমানা থেকে অব্যাহতি পেয়েছিলেন,
তাদের জন্য ৩০ দিনের
অতিরিক্ত সময় দিয়েছে দেশটির
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ,
কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি।
তবে
কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু বিশেষ পরিস্থিতি শেষ হয়ে গেছে,
তাই যোগ্য ব্যক্তিদের ৯ জুলাইয়ের আগে
তাদের ভিসার অবস্থা সংশোধন করতে হবে অথবা
সংযুক্ত আরব আমিরাত ত্যাগ
করতে হবে।
দুবাই
সরকার চিকিৎসার উদ্দেশ্যে আগত বিদেশি রোগীদের
জন্য ‘স্মার্ট মেডিকেল ভিসা’ চালুর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জেনারেল
ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড
ফরেইনার্স অ্যাফেয়ার্স–দুবাই এবং দুবাই স্বাস্থ্য
কর্তৃপক্ষ একটি সমঝোতা স্মারক
সই করেছে।
এর মাধ্যমে চিকিৎসা পর্যটকদের জন্য ভিসা, আবাসন
ও স্বাস্থ্যসেবাকে সমন্বিত করে রোগীদের আগমনের
আগে থেকে চিকিৎসা ও
পরবর্তী সেবার পুরো প্রক্রিয়া সহজ
করার পরিকল্পনা নেয়া হয়েছে।
ইবোলা
ভাইরাসের বিস্তার রোধে কঙ্গো গণতান্ত্রিক
প্রজাতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানের
নাগরিকদের জন্য নতুন ভিসা
ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত।
খালিজ
টাইমস